অপরাধ

গুলশানে অবৈধ অস্ত্রসহ দুই আসামি গ্রেপ্তার,পলাতক আরো দুইজন

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


গুলশানে অবৈধ অস্ত্রসহ দুই আসামি গ্রেপ্তার,পলাতক আরো দুইজন

রাজধানীর গুলশান থানার শাহজাদপুর  এলাকায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুইজন সন্দেহভাজন পালিয়ে যেতে সক্ষম হয়।


গুলশান থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর রাত আনুমানিক ৭টা ৩০ মিনিটে গুলশান থানাধীন শাহজাদপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় চারজন সন্দেহভাজন একত্রিত হলে পুলিশ তাদের ধাওয়া করে। এ সময় দুইজনকে হাতেনাতে আটক করা হলেও অপর দুইজন কৌশলে পালিয়ে যায়।
 

গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মো. রাসেল সিকদার ওরফে কিরণ রাসেল (২৫)
২. মো. মহিউদ্দিন (২২)


পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. রাসেল সিকদার ওরফে কিরণ রাসেলের হেফাজত থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে আরও একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।


পালিয়ে যাওয়া দুই আসামির পরিচয় প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। তারা হলেন—
মো. রাব্বি (৩৭) ও টুটুল পিন্টু (৩০)। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতরা সংঘবদ্ধভাবে অবৈধ অস্ত্র বহন ও সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এলাকায় ভয়ভীতি প্রদর্শন ও আধিপত্য বিস্তারের উদ্দেশ্যেই তারা এসব অস্ত্র বহন করছিল।
এ ঘটনায় গুলশান থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি The Arms Act, 1878 এর ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

 


দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা
দাড়ি নিয়ে যুবদল নেতা নয়নের কটাক্ষপূর্ণ স্লোগানের তীব্র নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, মুসলমানদের সুন্নাহ ও ধর্মীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অনুষঙ্গ দাড়ি নিয়ে বিএনপির অঙ্গসংগঠন জাতীয়তাবাদী যুবদল নেতা রবিউল ইসলাম নয়নের কটাক্ষপূর্ণ ও উসকানিমূলক স্লোগানের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ২৭ সেপ্টেম্বর দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন,...

১ দিন আগে


ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার

এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...

৩ দিন আগে


ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি

রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে

৩ দিন আগে


ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি

রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom