জাতীয়

গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর ডিসিও প্রত্যাহার

অনলাইন ডেস্ক

১৩ দিন আগে


গুলশানে নিষিদ্ধ আ.লীগের মিছিল: ওসির পর ডিসিও প্রত্যাহার

ছবি: সংগৃহীত


রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের মিছিলের ঘটনার পর গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। বুধবার তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে সংযুক্ত করা হয়।


ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে এম তানভীর আহমেদকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডিএমপি সদর দপ্তরের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়। তবে অফিস আদেশে তাকে সদর দপ্তরে সংযুক্ত করার সুনির্দিষ্ট কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এর আগে একই দিন গুলশান মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দাউদ হোসেনকেও প্রশাসনিক কারণে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগের কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়।

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে গুলশান থানাধীন ৩ নম্বর সড়কের কেএফসি-সংলগ্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে গেলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় দুজনকে গ্রেপ্তার ও পাঁচটি ককটেল উদ্ধারের কথা জানায় পুলিশ।

ঘটনার পর গুলশান এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের ভূমিকা নিয়ে আলোচনা তৈরি হয়। এর পাঁচ দিন পর গুলশান থানার ওসিকে এবং একই দিনে বিভাগের ডিসিকে সদর দপ্তরে সংযুক্ত করা হলো।

মঙ্গলবার সচিবালয়ে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের বিষয়ে গোয়েন্দা তথ্য ছিল। তবে পুলিশ হয়তো ধারণা করতে পারেনি যে জুমার নামাজকে কেন্দ্র করে ওই এলাকায় জড়ো হওয়া ব্যক্তিরা মিছিলের মতো কর্মসূচিতে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ওই দিন বেলা ১১টার দিকে জুমার নামাজ আদায়ের কথা বলে কিছু লোক সেখানে জড়ো হয়েছিল। পরে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

১ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

৬ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

৭ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom