জাতীয়

​গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন এখন 'বিশেষ শ্রেণির' কেপিআই: কী থাকছে এই নিশ্ছিদ্র নিরাপত্তায়?

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২৫ দিন আগে


​গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন এখন 'বিশেষ শ্রেণির' কেপিআই: কী থাকছে এই নিশ্ছিদ্র নিরাপত্তায়?

প্রধানমন্ত্রী তারে ক রহমানের রাজধানীর গুলশানের ১৯৬ নম্বর বাসভবনকে ‘বিশেষ শ্রেণির’ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনা বা কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) ঘোষণা করা হয়েছে। এর ফলে ভবনটি এখন থেকে সর্বোচ্চ রাষ্ট্রীয় বিশেষ নিরাপত্তাব্যবস্থার আওতায় আসছে এবং এর আশপাশের এলাকায় কঠোর কিছু বিধিনিষেধ কার্যকর হচ্ছে।


​গত ৭ জুন কেপিআই–সংক্রান্ত কমিটির (কেপিআইডিসি) মাসিক সভায় এই সুপারিশের পর, সরকারের অনুমোদনে গত ১৬ জুন এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
​গণভবন থেকে গুলশানের বাড়ি: যেভাবে এলো এই সিদ্ধান্ত
​২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর বিক্ষুব্ধ জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন 'গণভবন'-এ ঢুকে ব্যাপক ভাঙচুর চালায়। পরবর্তীতে অন্তর্বর্তী সরকার গণভবনকে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ করার সিদ্ধান্ত নেয়, যা এখন উদ্বোধনের অপেক্ষায়। ফলে সেখানে প্রধানমন্ত্রীর থাকার সুযোগ নেই।
​গত বছরের ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গুলশানের এই দেড় বিঘা জমির ওপর নির্মিত বাড়িটিতে ওঠেন। ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর বাড়িটি তাঁর স্ত্রী খালেদা জিয়াকে বরাদ্দ দেওয়া হলেও দীর্ঘদিন নামজারি করা ছিল না। গত বছরের ৫ জুন অন্তর্বর্তী সরকার বাড়িটি খালেদা জিয়ার নামে নামজারি করার পর এর সংস্কার ও আধুনিকায়ন করা হয়।
​চলতি বছরের ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর এই বাড়ি থেকেই সরকারি কার্যক্রম পরিচালনা করছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্রস্তুত থাকলেও তিনি সেখানে স্থায়ীভাবে থাকছেন না। ফলে সার্বিক নিরাপত্তার স্বার্থে তাঁর এই ব্যক্তিগত বাসভবনকেই ‘বিশেষ শ্রেণির’ কেপিআইভুক্ত করা হলো।
​কেপিআই কী এবং কারা এটি নির্ধারণ করে?
​'কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩' অনুযায়ী, কেপিআই (Key Point Installation) হলো এমন সব রাষ্ট্রীয় স্থাপনা বা অবকাঠামো, যার নিরাপত্তা দেশের প্রতিরক্ষা, যুদ্ধ-সামর্থ্য কিংবা অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। এর আগে বঙ্গভবন, সচিবালয়, জাতীয় সংসদ, বিমানবন্দর এবং বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রকে কেপিআই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দিষ্ট নীতিমালার ভিত্তিতে কোনো স্থাপনাকে কেপিআই হিসেবে ঘোষণা করে।
​'বিশেষ শ্রেণির' নিরাপত্তায় যা থাকছে:
​কেপিআইয়ের মধ্যে ‘বিশেষ শ্রেণি’র মর্যাদা পায় কেবল রাষ্ট্র ও সরকারপ্রধানদের কার্যালয় ও বাসভবন। প্রধানমন্ত্রী তারেক রহমানের বাসভবনের ক্ষেত্রেও এখন থেকে চার স্তরের (আঙিনা, কর্মকর্তা-কর্মচারী, তথ্য-দলিলপত্র ও বিবিধ) নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হবে। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএফএফ) সমন্বয়ে গঠিত একটি কমিটি এই নিরাপত্তা তদারকি করবে।
​নীতিমালা অনুযায়ী এই ভবনে যেসব কঠোর নিরাপত্তা ও বিধিনিষেধ কার্যকর হবে:
​'নো ফ্লাইং জোন' ঘোষণা: প্রধানমন্ত্রীর এই বাসভবনের ওপর দিয়ে কোনো ধরনের বিমান বা আকাশযান চলাচল করতে পারবে না। এমনকি এর ওপর দিয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক তার বা কোনো ফ্লাইওভারও নির্মাণ করা যাবে না।
​সীমানাপ্রাচীর ও প্রতিবন্ধকতা: বাসভবনের চারপাশের দেয়াল হবে ১২ ফুট উঁচু, যার ওপর থাকবে আরও ৩ ফুটের ‘ওয়াই’ আকৃতির কাঁটাতারের বেড়া। এর সাথে থাকবে ৩৩ ইঞ্চির আরসিসি ঢালাইয়ের শক্তিশালী প্রতিবন্ধক।
​স্থাপনা নির্মাণে নিষেধাজ্ঞা: নিরাপত্তা নিশ্চিত করতে সীমানাপ্রাচীর থেকে ২৫ মিটারের মধ্যে কোনো নতুন ভবন বা স্থাপনা করা যাবে না। ১৫০ মিটারের মধ্যে দুই তলার বেশি এবং ৩০০ মিটারের মধ্যে ২৫ ফুটের বেশি উঁচু ভবন নির্মাণ করতে হলে কেপিআই ডিফেন্স কমিটির অনুমতি লাগবে। তবে ৫০০ মিটারের মধ্যে ৮.৭৫ মিটারের বেশি উঁচু ভবনের ক্ষেত্রে বিশেষ নিরাপত্তা বাহিনীর (এসএসএফ) ছাড়পত্র বাধ্যতামূলক।
​কঠোর নজরদারি ও গোয়েন্দা সেল: আশেপাশের সুউচ্চ ভবনগুলো সার্বক্ষণিক নজরদারিতে থাকবে, যাতে সেখান থেকে কেউ ছবি তুলতে বা আগ্নেয়াস্ত্রের নিশানা করতে না পারে। নাশকতা এড়াতে এনএসআই, ডিজিএফআই এবং এসবির সমন্বয়ে একটি বিশেষ 'ইন্টেলিজেন্স সেল' সার্বক্ষণিক কাজ করবে।
​প্রবেশে কড়াকড়ি ও বিশেষ বাহিনী: অভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্বে থাকবে প্রেসিডেনশিয়াল গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ। সীমানার পাশে ১৫-২০ ফুট উঁচু ওয়াচ টাওয়ার থেকে বাইনোকুলারসহ সশস্ত্র প্রহরীরা দিনরাত টহল দেবেন।
​ছবি ও ভিডিও ধারণ নিষিদ্ধ: অনুমতি ছাড়া এই পুরো কেপিআই এলাকায় সাধারণ মানুষের ছবি বা ভিডিও ধারণ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া এখানে কর্মরত চুক্তিভিত্তিক কর্মী ও বিদেশি নাগরিকদের গতিবিধি কঠোরভাবে যাচাই ও পর্যবেক্ষণ করা হবে।


খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল
খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ শুরু, ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকায় ৩০ কেজি চাল

দেশের নিম্ন আয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, বাজারে চালের মূল্য স্থিতিশীল রাখা এবং কর্মসংস্থানের অভাবের সময়ে দরিদ্র জনগোষ্ঠীর খাদ্য সহায়তা জোরদারে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল বিতরণ শুরু করেছে সরকার।সোমবার (৩ আগস্ট) খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১ আগস্ট থেকে দেশের ৪৯৫টি উপজেলায় কর্মসূচিটি শুরু হয়েছে। এর...

৪ ঘন্টা আগে


বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব...

৪ ঘন্টা আগে


রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...

৬ ঘন্টা আগে


জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান

রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom