ধর্ম

গুলশানে পূজা উপলক্ষে সম্প্রীতি কমিটি গঠন বৈঠক অনুষ্ঠিত

নগর প্রতিনিধি

১২ মাস আগে


গুলশানে পূজা উপলক্ষে সম্প্রীতি কমিটি গঠন বৈঠক অনুষ্ঠিত

“ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল কাজ”—এই অঙ্গীকারকে সামনে রেখে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সম্প্রীতি কমিটি গঠনের লক্ষ্যে রাজধানীর গুলশান কালাচাঁদপুর হিন্দু ঐক্য সমাজের উদ্যোগে এক বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

গতকাল গুলশানে অনুষ্ঠিত এ বৈঠকে অংশ নেয় গুলশান থানা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। উপস্থিত ছিলেন গুলশান কালাচাঁদপুর হিন্দু ঐক্য সমাজের সভাপতি, সহ-সভাপতি ও সিনিয়র নেতৃবৃন্দ। এছাড়া জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সদস্য ও আন্তর্জাতিক সেল সদস্য তৌহিদ হোসেন মজুমদার এবং গুলশান থানা এনসিপির অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে আসন্ন দুর্গাপূজায় সর্বস্তরের মানুষের নিরাপত্তা ও সহযোগিতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। গুলশান থানা এনসিপির পক্ষ থেকে জানানো হয়, পূজা উপলক্ষে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে। একইসাথে সামাজিক সম্প্রীতি বজায় রাখতে ও ধর্মীয় উৎসবে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার লক্ষ্যে সম্প্রীতি কমিটি গঠনে সার্বিক সহায়তা করার আশ্বাস দেওয়া হয়।

সভায় বক্তারা বলেন, ধর্মীয় উৎসব শুধু একটি সম্প্রদায়ের নয়, বরং এটি একটি জাতীয় সম্প্রীতির উৎসব। পূজায় অংশগ্রহণকারী সবার নিরাপত্তা, শৃঙ্খলা এবং সৌহার্দ্য বজায় রাখা আমাদের যৌথ দায়িত্ব।

সভা শেষে গুলশান কালাচাঁদপুর হিন্দু ঐক্য সমাজ, এনসিপির আন্তরিক সহযোগিতা ও সদিচ্ছার প্রশংসা জানায়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতা অব্যাহত থাকবে এবং সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হবে।


নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়

নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...

৫ দিন আগে


যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —

৫ দিন আগে


শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব

শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...

৬ দিন আগে


আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম

আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...

৬ দিন আগে

Dr.Mahfuzul Alom