জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

অনলাইন ডেস্ক

১ মাস আগে


গ্যাস-বিদ্যুৎ সংকট নিয়ে দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রীর

ছবি: সংগৃহীত


দেশে চলমান গ্যাস ও বিদ্যুৎ সংকটে সাধারণ মানুষের ভোগান্তির জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী কয়েক দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (১৫ আগস্ট) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে দুস্থদের মধ্যে সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিদ্যুৎ ও গ্যাস সংকট নিয়ে বিরোধী দলের সাম্প্রতিক কর্মসূচির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সংকট সমাধানে কার্যকর পরিকল্পনা না দিয়ে রাস্তায় বসে আন্দোলন করা সমাধান নয়। তার ভাষায়, পেছনে ফ্যান চালিয়ে হাতে হারিকেন নিয়ে ‘গ্যাস দে, বিদ্যুৎ দে’ বলা হঠকারিতা।

প্রধানমন্ত্রী দাবি করেন, আগের সরকার ও অন্তর্বর্তী সরকারের সময়ে এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগে ঘাটতি ছিল। বর্তমান সরকার দেশে তৃতীয় এলএনজি টার্মিনাল স্থাপনের উদ্যোগ নিয়েছে। পাশাপাশি সংকট মোকাবিলায় চীন ও মালয়েশিয়ার সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি।

বিরোধী রাজনৈতিক দলগুলোর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তারেক রহমান বলেন, আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে গ্যাস ও বিদ্যুৎ সংকট সমাধানের কার্যকর কোনো পরিকল্পনা থাকলে তা সরকারকে দিতে পারে। বাস্তবসম্মত পরিকল্পনা পাওয়া গেলে সরকার তা গ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নেবে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, বিভ্রান্তি ও হঠকারী রাজনীতি পরিহার করে জনগণের কল্যাণে কার্যকর কর্মসূচি নিয়ে এগিয়ে আসতে হবে। রাস্তায় বসে ভাঙচুরের রাজনীতির দিন শেষ বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

এ সময় সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, গণতন্ত্র ও জবাবদিহি নিশ্চিত হলে দেশের উন্নয়ন আরও গতিশীল হবে। আগামী এক মাসের মধ্যে স্কুল শিক্ষার্থীদের মধ্যে স্কুল ড্রেস বিতরণ শুরু হবে। একই সঙ্গে দেশের উপজেলা পর্যায়ের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।


৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন

সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...

৮ ঘন্টা আগে


ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন

প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...

১১ ঘন্টা আগে


জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি

আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...

১২ ঘন্টা আগে


প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...

২০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom