জাতীয়

গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


গ্যাস-বিদ্যুৎ সংকটকে জাতীয় সংকট হিসেবে দেখার আহ্বান শিশির মনিরের

ছবি: সংগৃহীত


গ্যাস ও বিদ্যুৎ সংকটকে কোনো সরকার বা রাজনৈতিক দলের একক সমস্যা হিসেবে না দেখে জাতীয় সংকট হিসেবে বিবেচনার আহ্বান জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ও জামায়াতে ইসলামীর রাজনীতিক শিশির মনির।

রোববার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, গ্যাস-বিদ্যুতের সংকট দেশের সংকট। এটি শুধু সরকার, কোনো রাজনৈতিক দল বা নির্দিষ্ট কোনো গোষ্ঠীর সংকট নয়।

সংকট মোকাবিলায় সব পক্ষকে নিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়ে শিশির মনির বলেন, এর পেছনে নানা কারণ থাকতে পারে। তাই সবাইকে নিয়ে বসে সমাধানের পথ খুঁজতে হবে। জনগণের স্বার্থে সংকট সমাধানে অহংকার বা রাজনৈতিক বিভাজনের কোনো সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

তার এই বক্তব্য এমন সময়ে এলো, যখন দেশের বিভিন্ন এলাকায় গ্যাস ও বিদ্যুৎ সংকট নিয়ে মানুষের ভোগান্তি বাড়ছে এবং বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও আলোচনা তীব্র হয়েছে।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলগুলোর প্রতি গ্যাস-বিদ্যুৎ সংকট সমাধানে নিজস্ব পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান। ছয় মাসের মধ্যে সংকট সমাধানের কার্যকর পরিকল্পনা থাকলে সরকার তা বিবেচনা করবে বলেও তিনি জানিয়েছেন।

এদিকে সরকার জানিয়েছে, একটি ভাসমান এলএনজি টার্মিনালে দুর্ঘটনার পর গ্যাস সরবরাহে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। কারিগরি ত্রুটি মেরামতের পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।

শিশির মনিরের বক্তব্যে মূলত রাজনৈতিক পাল্টাপাল্টি অভিযোগের পরিবর্তে সরকার, বিরোধী দল ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। তার মতে, সংকটের কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়াই এখন সবচেয়ে জরুরি।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

৪ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৭ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

২০ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom