হামলা-নিপীড়ন ‘নব্য ফ্যাসিবাদের’ লক্ষণ: শিবির নেতা হেলাল উদ্দিন রুবেল
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর একটি রাজনৈতিক দলের নেতাকর্মীরা অন্যান্য দলের ওপর হামলা চালাচ্ছে-এমন অভিযোগ তুলে একে ‘নব্য ফ্যাসিবাদের’ লক্ষণ বলে মন্তব্য করেছেন হেলাল উদ্দিন রুবেল। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) সহিংসতা, হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এর উত্তর গেট থেকে শুরু হয়ে মিছিলটি জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।
সমাবেশে হেলাল উদ্দিন রুবেল অভিযোগ করেন, দেশের মানুষ একটি নতুন রাজনৈতিক ব্যবস্থা প্রত্যাশা করলেও বাস্তবে বিরোধী মতের ওপর নিপীড়ন ও নির্যাতনের ঘটনা ঘটছে। তাঁর দাবি, বিভিন্ন এলাকায় হামলা, লুটপাট ও সহিংসতার ঘটনা ঘটলেও সেগুলো মূলধারার গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরা হচ্ছে না।
তিনি বলেন, “পুরোনো দমনমূলক রাজনীতি নতুন বাংলাদেশে গ্রহণযোগ্য নয়। ইসলামী ছাত্রশিবির অন্যায় মেনে নেবে না। যেখানে হামলা হবে, সেখানেই প্রতিবাদ গড়ে তোলা হবে।”
তবে জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসাকে স্বাগত জানিয়ে তিনি বলেন, কোনো ধরনের নিপীড়ন, সহিংসতা বা প্রতিহিংসামূলক রাজনীতি গ্রহণযোগ্য হতে পারে না।
সমাবেশে সংগঠনের নেতাকর্মীরা অবিলম্বে সহিংসতা বন্ধ, দোষীদের বিচার এবং রাজনৈতিক সহনশীলতা নিশ্চিত করার দাবি জানান।
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...
২ ঘন্টা আগে
‘শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, ভারতে অবস্থান করে শেখ হাসিনার ভার্চুয়ালি লন্ডনে কথা বলাকে সরকার ‘ওয়ার্থলেস অ্যাক্টিভিটিজ’ বা মূল্যহীন কর্মকাণ্ড হিসেবে দেখছে।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি-জুনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে
৩ ঘন্টা আগে
বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে প্রথমবারের মতো সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার বিকেলে বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম এ তথ্য জানিয়েছেন। বিকেল ৩টার দিকে প্রধানমন্ত্রী বঙ্গভবনে পৌঁছালে রাষ্ট্রপতি তাকে স্বাগত জানান। পরে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব, প্রেস...
৬ ঘন্টা আগে
অনুকূল পরিবেশ তৈরি হলে তারেক রহমানের ভারত সফর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে দুই দেশের মধ্যে কিছু বিদ্যমান চ্যালেঞ্জ রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধের ভিত্তিতে আলোচনার মাধ্যমে এসব চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে। সফরের সম্ভাবনা নিয়ে সরকার ইতিবাচক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর
৭ ঘন্টা আগে
