হামলা নয়, গালির জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির ঘটনায় হামলার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রয়োজনে পরদিন প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি হবে।
শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাদা দল ও ইউট্যাব আয়োজিত ‘জুলাই অভ্যুত্থানে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমানে দেশের কিছু জায়গায় এমন পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে, যাতে শিক্ষার্থী বা রাজনৈতিক কর্মীরা উত্তেজিত হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েন। এ ধরনের উসকানি বা ‘ফাঁদে’ পা না দেওয়ার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান।
তিনি বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে মতপ্রকাশ, সমালোচনা ও প্রতিবাদের অধিকার সবার রয়েছে। কেউ কোনো বক্তব্য দিলে তার প্রতিবাদ করার সুযোগও থাকতে হবে। তবে প্রতিবাদের নামে রাজনৈতিক প্রতিপক্ষকে আক্রমণ করা কিংবা সহিংসতায় জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সালাহউদ্দিন আহমদ বলেন, সহনশীলতা, মতের প্রতি সম্মান এবং গণতান্ত্রিক আচরণের মাধ্যমেই নতুন রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। পুরোনো দিনের সংঘাত ও হামলার রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে গণতান্ত্রিক পরিবেশ বাধাগ্রস্ত হবে।
ভারত-হাসিনা প্রসঙ্গেও মন্তব্য
স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় দিল্লিতে অবস্থানরত শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও কথা বলেন। তিনি অভিযোগ করেন, ভারত থেকে শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি নিয়ে বক্তব্য ও বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। এ ক্ষেত্রে ভারত সরকারও দায় এড়াতে পারে না বলে মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের সঙ্গে ভারত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাইলে পারস্পরিক মর্যাদা, সম্মান এবং সার্বভৌম সমতার ভিত্তিতেই সম্পর্ক এগিয়ে নিতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনাকে ভারতে অবস্থান করে বাংলাদেশের রাজনীতি নিয়ে কর্মকাণ্ড চালানোর সুযোগ দেওয়া এবং একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা-দুটি বিষয় একসঙ্গে চলতে পারে না।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে শিক্ষাপ্রতিষ্ঠানে সহিংসতা এড়িয়ে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্ষেত্রেও সার্বভৌমত্ব ও পারস্পরিক সম্মানের বিষয়টি গুরুত্ব পেয়েছে।
‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে...
৬ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম-এটি তারা স্বীকার করেন। তবে ওই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল দেশের সাধারণ জনগণ।শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা...
৯ ঘন্টা আগে
ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয়: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদের সুবিধাভোগীরা রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্প্রতি একটি চক্র কৌশলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক...
৯ ঘন্টা আগে
জুলাই শহীদ-আহত ১০ পরিবারের সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র হস্তান্তর করেন।নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো....
৯ ঘন্টা আগে
