ধর্ম

হারাম উপার্জন থেকে মুক্তির উপায়: ইসলামের নির্দেশনা

অনলাইন ডেস্ক

৯ মাস আগে


হারাম উপার্জন থেকে মুক্তির উপায়: ইসলামের নির্দেশনা

মানুষ কখনো লোভে, কখনো পরিস্থিতির চাপে, আবার কখনো অজান্তে হারাম উপার্জনে জড়িয়ে পড়ে। কিন্তু যখন অন্তর নরম হয়, ঈমান জাগ্রত হয়, তখন মুমিনের মনে প্রশ্ন জাগে—হারাম উপার্জনের হুকুম কী? শুধু তওবা করলেই কি যথেষ্ট?

বিশেষজ্ঞদের মতে, হারাম আয় থেকে মুক্তির প্রধান নির্দেশনা হলো—
যে ব্যক্তি যার হক, তাকে অবিলম্বে সেই সম্পদ ফিরিয়ে দেওয়া।

যৌতুক, ঘুষ, সুদ, প্রতারণা বা অন্যায়ভাবে নেওয়া যেকোনো টাকা প্রকৃত মালিককে ফিরিয়ে দেওয়াই তওবার প্রথম শর্ত। শুধুমাত্র তওবা করলেই হারাম সম্পদ হালাল হয়ে যায় না—এ বিষয়ে ইসলাম পরিষ্কার।

প্রকৃত মালিককে খুঁজে না পাওয়া গেলে করণীয়

অনেক সময় প্রকৃত মালিককে খুঁজে পাওয়া যায় না। এ অবস্থায় হারাম সম্পদ নিজের কাছে রাখা জায়েজ নয়। তখন শরিয়তের নির্দেশ হলো—
অর্থটি দান করে দেওয়া, তবে সওয়াবের নিয়তে নয়, বরং দায়িত্ব হিসেবে; যেন নিজের জীবনে হারামের প্রভাব না থাকে এবং হৃদয় পবিত্র হয়।

হালাল উপার্জনের গুরুত্ব

ইসলাম শুধু উপার্জনের পরিমাণ দেখে না; দেখে তার উৎস হালাল কি না। হালাল উপার্জন জীবনে বরকত আনে, আর হারাম উপার্জন বরকত নষ্ট করে। রাসুলুল্লাহ (সা.) বলেন—

“যে সৎ পথে উপার্জন করে, তা তার জন্য সহায়ক; আর যে অসৎ পথে উপার্জন করে, সে এমন ব্যক্তির মতো—যে খায় কিন্তু তৃপ্ত হয় না।”
(মুসলিম: ২৩১১)

আরও তিনি বলেন—

“হালাল রিজিক অনুসন্ধান করা ফরজ ইবাদতের পর আরেকটি ফরজ।”
(বায়হাকি: ৪৬০)

এ ছাড়া নিজ হাতে উপার্জন করা নবীদের সুন্নত বলেও হাদিসে উল্লেখ আছে।


নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়

নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...

৬ দিন আগে


যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —

৬ দিন আগে


শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব

শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...

৮ দিন আগে


আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম

আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom