‘হাসিনা কার্ড’ খেললে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সম্ভব নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতে অবস্থান করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর সুযোগ পেলে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে হবে বলে সতর্ক করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘ফ্যাসিস্ট সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউট্যাব) যৌথভাবে এ সভার আয়োজন করে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন-মনে রাখতে হবে, দুটো বিপরীত। আশা করি, ভারতের কর্তৃপক্ষ ও ভারত সরকার বিষয়টি বুঝবে।’
তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক নির্ভরতা, সম্মান ও সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হলে তা দুই দেশের সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
শেখ হাসিনা যেন ভারত থেকে রাজনৈতিক বক্তব্য বা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করতে না পারেন, সে বিষয়ে ভারতের প্রতি আহ্বান জানান সালাহউদ্দিন আহমদ।
‘গণঅভ্যুত্থান ১৭ বছরের আন্দোলনের ফল’
জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটি কোনো আকস্মিক ঘটনা নয়; বরং দীর্ঘ ১৭ বছরের ত্যাগ, আন্দোলন ও সংগ্রামের ধারাবাহিক ফল।
তিনি বলেন, শুধু ৩৬ দিনের আন্দোলনের মধ্যেই সব অর্জিত হয়েছে-এমন ধারণা বাস্তবসম্মত নয়। দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামের ইতিহাসকে বাদ দিয়ে জুলাই গণঅভ্যুত্থানকে মূল্যায়ন করা ঠিক হবে না।
নতুন একটি রাজনৈতিক দলের নেতাদের প্রসঙ্গে তিনি বলেন, রাজনীতিতে অভিজ্ঞতা ও পরিপক্বতার কোনো বিকল্প নেই। দীর্ঘ রাজনৈতিক আন্দোলনের অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়েই একটি পরিণত রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে।
সহিংসতায় না জড়ানোর আহ্বান
সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘাতের প্রসঙ্গ তুলে শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গালি বা অপপ্রচারের জবাব দিতে হলে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ করতে হবে। কোনো অবস্থাতেই সহিংসতায় জড়ানো যাবে না।
বিভিন্ন ষড়যন্ত্র ও উসকানিতে পা না দিতে বিএনপির ছাত্রসংগঠনের প্রতিও আহ্বান জানান তিনি। তার দাবি, সহিংসতা উসকে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে এবং কয়েকটি জায়গায় সেই চক্রান্তে ‘বন্ধু ছাত্ররা’ পা দিয়েছে।
সংবিধান সংস্কারের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। বিএনপি ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদে কার্যকর হবে-এমন সংস্কার করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হামলা নয়, গালির জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক উত্তেজনা ও উসকানির ঘটনায় হামলার পরিবর্তে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রতিবাদ জানানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।তিনি বলেছেন, কেউ গালি দিলে তার জবাব দিতে হবে গণতান্ত্রিক পদ্ধতিতে। প্রয়োজনে পরদিন প্রতিবাদ করা যেতে পারে, কিন্তু কোনোভাবেই হামলা করা যাবে না। হামলার রাজনীতি অব্যাহত থাকলে তা পুরোনো রাজনৈতিক সংস্কৃতিরই পুনরাবৃত্তি...
৭ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেছিল জনগণ: রাশেদ খান
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিবাদী সরকার পতনের ডাক বা এক দফার ঘোষণা দিয়েছিলেন নাহিদ ইসলাম-এটি তারা স্বীকার করেন। তবে ওই এক দফা ঘোষণার প্রেক্ষাপট তৈরি করেছিল দেশের সাধারণ জনগণ।শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার মুরারীদহ এলাকায় ঐতিহ্যবাহী মিয়ার দালান পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা...
৭ ঘন্টা আগে
ফ্যাসিবাদের সুবিধাভোগীরা এখনো সক্রিয়: প্রধানমন্ত্রী
ফ্যাসিবাদের সুবিধাভোগীরা রাষ্ট্র, রাজনীতি ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনো সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে সম্প্রতি একটি চক্র কৌশলে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন তিনি।শনিবার দুপুর ১২টার দিকে রাজধানীতে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চিকিৎসক...
৮ ঘন্টা আগে
জুলাই শহীদ-আহত ১০ পরিবারের সদস্যকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (৮ আগস্ট) তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব নিয়োগপত্র হস্তান্তর করেন।নিয়োগপত্র পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো....
৮ ঘন্টা আগে
