রাজনীতি

হাতিয়ায় ছাত্রদল নেতার বসতঘরে অগ্নিসংযোগ, দরজায় বাইরে থেকে তালা

৭ মাস আগে


হাতিয়ায় ছাত্রদল নেতার বসতঘরে অগ্নিসংযোগ, দরজায় বাইরে থেকে তালা

ছবি: সংগৃহীত


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নে গভীর রাতে ঘরের দরজার বাইরে তালা দিয়ে এক ছাত্রদল নেতার বসতঘরে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ঘরটি মূল্যবান মালামালসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।

সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে চানন্দী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের নলেরচর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সহ-নাট্য বিষয়ক সম্পাদক ইয়াসিন আলী সুজন-এর নলেরচর গ্রামের বাড়িতে তার বাবা মো. বেলাল মিয়া বসবাস করতেন। তবে ঘটনার সময় তিনি ঘরে ছিলেন না। গভীর রাতে একদল দুর্বৃত্ত ঘরের দরজার বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দিয়ে পালিয়ে যায়।

আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। দরজা খুলতে গিয়ে বাইরে তালা দেওয়া দেখতে পান তারা। আগুনে বসতঘরের বিভিন্ন আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নেতা ইয়াসিন আলী সুজন বলেন, তার বাবা ঘরে না থাকায় প্রাণে রক্ষা পেয়েছেন। তিনি অভিযোগ করেন, প্রকল্প বাজারে ভোট দেওয়াকে কেন্দ্র করে এক নারীকে ধর্ষণের অভিযোগের বিষয়ে তিনি প্রকাশ্যে মন্তব্য করেছিলেন যে অভিযোগটি মিথ্যা। এর জের ধরেই সন্ত্রাসীরা তার ঘরে আগুন দিয়েছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর হাতিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি আলাউদ্দিন বলেন, নির্বাচনের পর থেকে এলাকায় ধারাবাহিক সহিংসতা ঘটছে। শান্ত হাতিয়াকে অশান্ত করার চেষ্টা চলছে। তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) হাতিয়া উপজেলা আহ্বায়ক শামসুল তিব্রিজ বলেন, বিষয়টি তিনি সাংবাদিকের কাছ থেকে শুনেছেন; খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানাবেন।

বাংলাদেশ পুলিশ-এর হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবার লিখিত অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...

১৫ মিনিট আগে


শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক

বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...

২৯ মিনিট আগে


পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর

সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...

৮ ঘন্টা আগে


‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ

রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom