আন্তর্জাতিক

হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বেত্রাঘাতের সাজা, দুই বছরের নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


হিজাব ছাড়া গান গাওয়ায় ইরানি গায়িকাকে ৭৪ বেত্রাঘাতের সাজা, দুই বছরের নিষেধাজ্ঞা

‘অশ্লীল ও অনৈতিক কনটেন্ট’ প্রকাশের অভিযোগে ইরানের জনপ্রিয় গায়িকা পারাস্তু আহমাদি এবং তার সংগীতদলের আট সদস্যকে ৭৪টি করে বেত্রাঘাতের সাজা দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে পারাস্তু আহমাদির ওপর দুই বছরের পেশাগত নিষেধাজ্ঞা এবং দেশত্যাগে নিষেধাজ্ঞাও আরোপ করা হয়েছে।

আদালতের রায়কে ঘিরে দেশ-বিদেশে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। মানবাধিকারকর্মীদের দাবি, এটি শিল্পী স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর কঠোর হস্তক্ষেপের আরেকটি নজির।

ঘটনার সূত্রপাত ২০২৪ সালের ডিসেম্বরে। সে সময় ২৯ বছর বয়সী পারাস্তু আহমাদি ইউটিউবে সরাসরি সম্প্রচারিত একটি অনুষ্ঠানে ‘আজ খুনে জাভানানে ওয়াতান’ শিরোনামের দেশাত্মবোধক গান পরিবেশন করেন। পারফরম্যান্সে তিনি বাধ্যতামূলক হিজাব ছাড়া উপস্থিত হন। অনুষ্ঠানটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে এবং বিপুল সাড়া ফেলে।

এর কিছুদিন পর ইরানি কর্তৃপক্ষ পারাস্তু আহমাদি ও তার কয়েকজন সহশিল্পীকে আটক করে। পরে তারা জামিনে মুক্তি পেলেও তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই মামলার রায়েই আদালত বেত্রাঘাত, পেশাগত নিষেধাজ্ঞা এবং বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান-এর প্রতিবেদনে বলা হয়েছে, রায় ঘোষণার পর মানবাধিকার সংগঠন ও সংস্কৃতিকর্মীরা এর তীব্র সমালোচনা করেছেন। তাদের মতে, সরকারের নীতির সমালোচক বা ভিন্নমতাবলম্বী শিল্পীদের দমন করতে ইরানে দীর্ঘদিন ধরেই বিচারব্যবস্থা ব্যবহার করা হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংস্থা সেন্টার ফর হিউম্যান রাইটস ইন ইরান-এর অ্যাডভোকেসি পরিচালক বাহার ঘান্দেহারি বলেন, “শুধু গান গাওয়া এবং হিজাব ছাড়া উপস্থিত হওয়ার কারণে একজন শিল্পীকে ৭৪ বেত্রাঘাতের সাজা দেওয়া অত্যন্ত কঠোর ও উদ্বেগজনক। এটি ইরানে মানবাধিকার পরিস্থিতির বাস্তব চিত্র তুলে ধরে।”

এদিকে ইরানি মানবাধিকার সংগঠন দাদবান-এর আইনজীবী মইন খাজায়েলি রায়টির আইনি ভিত্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। তার মতে, ইরানের প্রচলিত আইনে নারীদের গান গাওয়া বা সংগীত পরিবেশন করাকে অপরাধ হিসেবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। ফলে এসব কর্মকাণ্ডকে ‘অশ্লীল কনটেন্ট’ হিসেবে চিহ্নিত করে শাস্তি দেওয়া আইনের অপপ্রয়োগের শামিল।

রায়ের প্রতিবাদ জানিয়েছেন ইরানি-ব্রিটিশ অভিনেত্রী নাজানিন বোনিয়াদি, নির্বাসিত ইরানি অভিনেত্রী সেতারেহ মালেকিসহ বিভিন্ন মানবাধিকারকর্মী ও সংস্কৃতিকর্মী। তাদের দাবি, শিল্প ও সংস্কৃতির স্বাধীনতা রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা নেওয়া উচিত।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৬ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom