জাতীয়

হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


হিন্দুদের জন্য আলাদা প্রদেশে গঠনের হুঁশিয়ারি চৈতালী চক্রবর্তীর

ছবি: সংগৃহীত


সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট চৈতালী চক্রবর্তী হিন্দু সম্প্রদায়ের জন্য আলাদা প্রদেশ গঠনের সম্ভাবনার কথা উল্লেখ করে দেওয়া এক বক্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তীব্র আলোচনা ও সমালোচনা তৈরি হয়েছে।

শুক্রবার গণমাধ্যমে দেওয়া এক ভিডিও সাক্ষাৎকারে তিনি বলেন, “এই বাংলাদেশ আমার, আদি বাংলাদেশও আমার।” তিনি অভিযোগ করে বলেন, পরিস্থিতি “বাড়াবাড়ি” হলে বিশ্বের বিভিন্ন দেশ থেকে সহায়তা নিয়ে সনাতনীদের জন্য আলাদা একটি প্রদেশ গঠনের উদ্যোগ নেওয়া হতে পারে।

ভিডিওতে তাকে আরও বলতে শোনা যায়, ভবিষ্যতে “সনাতনীদের আলাদা প্রদেশ” গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। একই সঙ্গে তিনি বলেন, অতীতে ধর্মীয় সহাবস্থানের যে পরিবেশ ছিল, তা আবার ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা রয়েছে।

ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, মন্দিরে কারা আসবেন বা আসবেন না-এ ধরনের বিষয়ে হস্তক্ষেপ করা উচিত নয়। ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার বিষয়ে স্বাধীনতার ওপর জোর দিয়ে তিনি মন্তব্য করেন, এ নিয়ে চাপ সৃষ্টি করা ঠিক নয়।

তবে বক্তব্যের আরেক অংশে তিনি উত্তেজনাকর পরিস্থিতির আশঙ্কা প্রকাশ করে বলেন, কোনো ধরনের দাঙ্গা বা সংঘাত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে-এ ধরনের মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে উদ্বেগজনক উসকানিমূলক বক্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ ধর্মীয় নিরাপত্তা ও সংখ্যালঘু অধিকার নিয়ে উদ্বেগের বহিঃপ্রকাশ হিসেবে ব্যাখ্যা করছেন।

বিশ্লেষকদের মতে, এ ধরনের বক্তব্য সংবেদনশীল সাম্প্রদায়িক ইস্যুকে আরও জটিল করে তুলতে পারে, বিশেষ করে যখন তা সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। তারা বলেন, এমন পরিস্থিতিতে দায়িত্বশীল বক্তব্য ও সংযত ভাষা ব্যবহারই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ।


মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী

মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে

৬ ঘন্টা আগে


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

১১ ঘন্টা আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

১২ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom