আন্তর্জাতিক

হরমুজ প্রণালি দিয়ে ১০ মার্কিন তেল ট্যাংকার চলাচলের অনুমতি-ট্রাম্পের দাবি

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


হরমুজ প্রণালি দিয়ে ১০ মার্কিন তেল ট্যাংকার চলাচলের অনুমতি-ট্রাম্পের দাবি

ছবি: সংগৃহীত


ইরান হরমুজ প্রণালি দিয়ে যুক্তরাষ্ট্রের ১০টি তেলবাহী ট্যাংকার চলাচলের অনুমতি দিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার মন্ত্রিসভার এক বৈঠকে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের দাবি অনুযায়ী, এসব ট্যাংকার পাকিস্তানের পতাকাবাহী। তিনি এ পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের প্রতি তেহরানের এক ধরনের “উপহার” হিসেবে উল্লেখ করেন। এর আগে গত মঙ্গলবারও তিনি দাবি করেছিলেন, ইরান তাকে একটি “দামি উপহার” পাঠিয়েছে, যদিও সে বিষয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি।

অন্যদিকে, ইরান জানিয়েছে তারা আলোচনার বিষয়ে আন্তরিক এবং সেই সদিচ্ছার প্রমাণ হিসেবেই হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে।

প্রাথমিকভাবে আটটি বড় তেলবাহী ট্যাংকারকে পার হওয়ার অনুমতি দেওয়া হয়। পরে আরও দুটি জাহাজ যোগ করা হয়, ফলে মোট ১০টি ট্যাংকার এই সুযোগ পায়। সবগুলো জাহাজই পাকিস্তানের পতাকাবাহী বলে জানা গেছে।

বিশ্লেষকদের মতে, চলমান উত্তেজনার মধ্যেও হরমুজ প্রণালিতে এই ধরনের অনুমতি দেওয়া আঞ্চলিক পরিস্থিতি কিছুটা শিথিল করার কূটনৈতিক সংকেত হতে পারে। তবে ট্রাম্পের দাবির বিষয়ে এখনো স্বাধীনভাবে কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।


হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ

হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...

১৭ ঘন্টা আগে


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

১ দিন আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

১ দিন আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

১ দিন আগে

Dr.Mahfuzul Alom