আন্তর্জাতিক

হুমকি উপেক্ষা করে ঈদ উদ্‌যাপন, ইরানের মসজিদগুলোতে মানুষের ঢল

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


হুমকি উপেক্ষা করে ঈদ উদ্‌যাপন, ইরানের মসজিদগুলোতে মানুষের ঢল

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার হুমকি উপেক্ষা করে ইরানজুড়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপনে মসজিদগুলোতে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম ঘটেছে।

দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে দেখা যায়, শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত মাশহাদ শহরের অন্যতম পবিত্র স্থান ইমাম রেজা মাজার-এ হাজার হাজার মানুষ জড়ো হন। এতে পুরো এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

মুসল্লিরা ঈদের নামাজ আদায়ের পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতায় অংশ নেন। চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সত্ত্বেও ধর্মীয় উৎসব পালনে তাদের অংশগ্রহণে ভাটা পড়েনি।

এবারের ঈদ উদ্‌যাপন আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে, কারণ এটি ইরানের ঐতিহ্যবাহী নববর্ষ নওরোজ-এর সঙ্গে মিলে গেছে-যা বিরল একটি ঘটনা।

তবে দেশজুড়ে কিছু স্থানে ঈদের জমায়েতের অংশ বিশেষ পশ্চিমাবিরোধী বিক্ষোভে রূপ নিয়েছে বলেও জানা গেছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৪ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom