‘হ্যাঁ’-এর শপথের কোন প্রয়োজন নাই, ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর হবে: শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুর কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি শনিবার বলেন, সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে এবং সদস্যরা শপথ নিয়েছেন। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হয়েছে, তাই পার্লামেন্টে বিল স্বাভাবিকভাবে কার্যকর হবে।
এ্যানি বলেন, যারা বিশৃঙ্খল পরিবেশ বা ‘মব’ তৈরি করছেন, তাদের উচিত দায়িত্বশীল অবস্থানে ফিরে আসা। সরকারের সঙ্গে সহযোগিতা এবং দেশের উন্নয়নের জন্য আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। তিনি আরও উল্লেখ করেন, যেখানে ‘না’ ভোট এসেছে, সেখানেও পার্লামেন্টে নির্ধারিত পদ্ধতিতে আলোচনা হবে।
তিনি জানান, মতপথ ভিন্ন হতে পারে, কিন্তু সব ইস্যুতে বিরোধিতা না করে দেশ গড়ার জন্য সকলে আন্তরিকভাবে কাজ করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন ও অন্যান্য নেতাকর্মীরা।
চাঁদা না পেয়ে রাঙামাটিতে ৮০০ পেঁপে গাছ কাটার অভিযোগ
রাঙামাটি শহরের উপকণ্ঠে ১০ লাখ টাকা চাঁদার দাবি পূরণ না হওয়ায় ব্যক্তি মালিকানাধীন একটি পেঁপে বাগানের প্রায় ৮০০টি ফলন্ত গাছ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটিকে উদ্বেগজনক উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)।শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির কেন্দ্রীয় চেয়ারম্যান আব্দুল
৬ ঘন্টা আগে
গাইবান্ধায় ছাত্র আন্দোলনের জেলা সভাপতির ‘আপত্তিকর অবস্থায় আটক’ অভিযোগ অস্বীকার
গাইবান্ধা জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মাহ্ফুজ সরকার রাকিবকে গভীর রাতে এক তরুণীর বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করার অভিযোগকে কেন্দ্র করে এলাকাজুড়ে আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যস্থতায় পরদিন ওই তরুণীর সঙ্গে তার বিয়ে সম্পন্ন হয়েছে বলে একাধিক স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয় সূত্রের দাবি, বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ১টার দিকে গাইবান্ধার ফুলছড়ি...
৬ ঘন্টা আগে
কক্সবাজারে প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে পর্যটকের মৃত্যু
কক্সবাজারের দরিয়ানগর এলাকায় প্যারাসেইলিং করতে গিয়ে সমুদ্রে পড়ে অক্ষর শৌভিক রায় (৩১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। তিনি খুলনা সদর উপজেলার বানিয়াখামার এলাকার শেখর রায়ের ছেলে।শনিবার (১ আগস্ট) বেলা ১টার দিকে কলাতলীর দরিয়ানগর এলাকায় ‘ফরিদের প্যারাসেইলিং’ প্রতিষ্ঠানে এ দুর্ঘটনা ঘটে।নিহত শৌভিক রায় ৯ সদস্যের একটি পর্যটক দলের সঙ্গে কক্সবাজারে বেড়াতে...
২২ ঘন্টা আগে
নরসিংদীতে জমি বিরোধে আওয়ামী লীগ নেতার লাঠির আঘাতে বিএনপি নেতা নিহত
নরসিংদীর মনোহরদী উপজেলায় জমি-সংক্রান্ত বিরোধ ও রাস্তার গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাসহ দুজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।শনিবার (১ আগস্ট) উপজেলার বড়চাপা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহত মিজান...
২৩ ঘন্টা আগে
