ঈদে অস্থির মসলার বাজার, দাম বেড়েছে বহু গুণ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা সামনে রেখে রাজধানীর মসলার বাজারে বেড়েছে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। এক মাসের ব্যবধানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, জিরা ও জিরার গুঁড়াসহ বেশ কয়েকটি মসলার দাম উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এতে বাড়তি চাপের মুখে পড়েছেন সাধারণ ক্রেতারা।
শনিবার রাজধানীর রামপুরা বাজার ঘুরে দেখা যায়, কেজিপ্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকা, দেশি রসুন ১২০ থেকে ১৪০ টাকা এবং কাঁচামরিচ ১৪০ টাকায়। এছাড়া আমদানি করা চীনা রসুন ১৮০ টাকা, তেজপাতা ১৮০ থেকে ২২০ টাকা এবং আদা ২০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
মসলার মধ্যে ধনিয়ার গুঁড়া বিক্রি হচ্ছে ২০০ থেকে ২৮০ টাকা, হলুদ গুঁড়া ৪০০ টাকা, শুকনো মরিচ গুঁড়া ৫০০ টাকা এবং দারুচিনি ৫০০ থেকে ৬০০ টাকায়। এছাড়া জিরা ৭০০ টাকা, জিরার গুঁড়া ৮০০ টাকা, লবঙ্গ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং এলাচ ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।
অন্যদিকে দুই লিটারের বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ৪৪০ টাকায়, যা এপ্রিল মাসের তুলনায় ৪০ থেকে ৫০ টাকা বেশি।
ব্যবসায়ীরা বলছেন, ঈদকে সামনে রেখে মসলার চাহিদা কয়েকগুণ বেড়ে যাওয়ায় পাইকারি বাজারেই দাম বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি আমদানি ব্যয় ও পরিবহন খরচ বাড়ার প্রভাবও খুচরা বাজারে পড়েছে।
রামপুরা বাজারের এক মসলা ব্যবসায়ী রুবেল হাসান বলেন,
“ঈদের সময় জিরা, মরিচ, দারুচিনি, লবঙ্গ ও গরম মসলার চাহিদা অনেক বেড়ে যায়। আমাদেরও বেশি দামে কিনতে হচ্ছে। তাই বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।”
তবে বাজারে আসা ক্রেতাদের অভিযোগ, উৎসব এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যায়। এক ক্রেতা তাসলিমা আক্তার বলেন,
“আগে যে বাজার এক হাজার টাকায় করা যেত, এখন একই জিনিস কিনতে অনেক বেশি টাকা লাগছে।”
এদিকে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সহসভাপতি এস এম নাজের হোসাইন বলেন, কোরবানির ঈদকে কেন্দ্র করে মসলার বাজারে কিছুটা চাপ থাকলেও এবার অন্যান্য বছরের তুলনায় দাম তুলনামূলক কম বেড়েছে।
তিনি আরও বলেন, বাজারে চাহিদা কিছুটা কম থাকায় ব্যবসায়ীরা অতিরিক্ত দাম বাড়াতে পারছেন না। তবে সয়াবিন তেলের দাম বৃদ্ধির পেছনে সরকারের দুর্বল অবস্থান ও ব্যবসায়ীদের প্রভাবকেও দায়ী করেন তিনি।
মিষ্টির পদত্যাগ প্রধানমন্ত্রীর কঠোর বার্তা: অ্যাটর্নি জেনারেল
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যকেন্দ্রে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগকে প্রধানমন্ত্রী ও বিএনপির দলীয় প্রধান তারেক রহমানের কঠোর বার্তা হিসেবে দেখছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।বৃহস্পতিবার (১ অক্টোবর) মিষ্টির পদত্যাগের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে...
৫ ঘন্টা আগে
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
১৭ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
২০ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
২১ ঘন্টা আগে
