ঈদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মৃত্যুর মিছিল, ১০ দিনে নিহত ২৭
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা অংশে ভয়াবহ দুর্ঘটনার প্রবণতা বেড়েছে। গত ১৬ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মাত্র ১০ দিনে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং অন্তত ১০৬ জন আহত হয়েছেন। কুমিল্লা হাইওয়ে পুলিশের তথ্যে উঠে এসেছে এই উদ্বেগজনক চিত্র।
জানা গেছে, দাউদকান্দি থেকে চৌদ্দগ্রাম পর্যন্ত প্রায় ১০৪ কিলোমিটার মহাসড়কের বিভিন্ন পয়েন্টে এসব দুর্ঘটনা ঘটে। ঈদকে কেন্দ্র করে যানবাহনের অতিরিক্ত চাপ, চালকদের বেপরোয়া গতি এবং অসচেতনতা দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
সবচেয়ে মর্মান্তিক দুর্ঘটনাগুলোর একটি ঘটে ঈদের দিন রাতে কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে। সেখানে ঢাকা মেইল ট্রেনের ধাক্কায় লক্ষ্মীপুরগামী একটি বাসের ১২ যাত্রী নিহত হন এবং আহত হন অন্তত ১৮ জন। এছাড়া বুড়িচংয়ের কালাকচুয়া এলাকায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে একই পরিবারের চার সদস্যসহ পাঁচজন নিহত হন।
মানবিক দিক থেকে এসব দুর্ঘটনা আরও বেদনাদায়ক হয়ে উঠেছে। এক ঘটনায়, ঝিনাইদহ থেকে স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে লক্ষ্মীপুরে যাচ্ছিলেন পিন্টু ইসলাম। তিনি মাঝপথে ঢাকায় নেমে গেলেও তার স্ত্রী ও সন্তানরা বাসে করে গন্তব্যে যাচ্ছিলেন। কিন্তু রেলক্রসিং দুর্ঘটনায় প্রাণ হারান তার স্ত্রী ও দুই কন্যা। একমাত্র ছেলে বেঁচে থাকলেও পুরো পরিবার হারিয়ে সে বাকরুদ্ধ হয়ে পড়েছে।
সড়ক নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন রোড সেফটি ফাউন্ডেশন জানিয়েছে, ১৭ থেকে ২৬ মার্চ পর্যন্ত দেশে মোট ৩৪২টি সড়ক দুর্ঘটনায় ২৭৪ জন নিহত হয়েছেন। গত বছরের একই সময়ে ১১ দিনে নিহতের সংখ্যা ছিল ২৪৯। সে হিসেবে এ বছর মৃত্যুহার বেড়েছে।
কুমিল্লা হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার মো. শাহিনুর আলম খান বলেন, অতিরিক্ত গতি, ঝুঁকিপূর্ণ ওভারটেকিং, চালকদের অবহেলা এবং পথচারীদের অসচেতনতার কারণেই অধিকাংশ দুর্ঘটনা ঘটছে।
অন্যদিকে, স্থানীয়দের অভিযোগ-মহাসড়কে পুলিশের দায়িত্ব পালনে গাফিলতি রয়েছে। বিশেষ করে ঈদের সময়ে থ্রি-হুইলারের অনিয়ন্ত্রিত চলাচল এবং পুলিশের বিরুদ্ধে মাসোয়ারা নেওয়ার অভিযোগও উঠেছে।
বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও অধিকাংশ ক্ষেত্রে প্রতিবেদন প্রকাশ পায় না। ফলে দায়ীদের শাস্তি নিশ্চিত না হওয়ায় দুর্ঘটনা কমছে না। তারা সড়কে কঠোর আইন প্রয়োগ, চালকদের প্রশিক্ষণ বৃদ্ধি এবং নিয়মিত তদারকির ওপর জোর দিয়েছেন।
এদিকে ঈদযাত্রাকে ঘিরে এমন প্রাণহানির ঘটনা জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে এই ‘মৃত্যুর মিছিল’ আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
৫ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১০ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১১ ঘন্টা আগে
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...
১১ ঘন্টা আগে
