ধর্ম

ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে শায়খ সুদাইসের বিশেষ বার্তা

অনলাইন ডেস্ক

১ মাস আগে


ঈদে মিলাদুন্নবী পালন নিয়ে শায়খ সুদাইসের বিশেষ বার্তা

ছবি: সংগৃহীত


ঈদে মিলাদুন্নবী বা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জন্মদিন পালন নিয়ে বিশেষ বার্তা দিয়েছেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস। তিনি মহানবী (সা.)-এর প্রতি ভালোবাসা প্রকাশের প্রকৃত উপায় হিসেবে তাঁর সুন্নাহ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন।

‘মাওলিদ উদযাপনের বিধান সম্পর্কে একটি ব্যাখ্যা’ শিরোনামের বক্তব্যে শায়খ সুদাইস বলেন, কোরআন ও সুন্নাহতে মাওলিদ উদযাপনের কোনো ভিত্তি নেই। মহানবী (সা.), তাঁর সাহাবি কিংবা খুলাফায়ে রাশেদিন কেউ মাওলিদ পালন করেননি বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, মুসলমানদের নবীজি (সা.)-এর অনুসরণ করতে এবং দ্বীনের মধ্যে নতুন কোনো বিষয় সংযোজন থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে তিনি কোরআনের আয়াত ও মহানবী (সা.)-এর হাদিস উদ্ধৃত করে বিদআত থেকে সতর্ক থাকার আহ্বান জানান।

শায়খ সুদাইস সাহাবিদের বিভিন্ন বক্তব্যও তুলে ধরেন। আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.)-এর বক্তব্য উল্লেখ করে তিনি বলেন, মুসলমানদের পূর্বসূরিদের পথ অনুসরণ করা উচিত এবং দ্বীনের মধ্যে নতুন কিছু উদ্ভাবন করা থেকে বিরত থাকা উচিত।

এ ছাড়া ওমর ইবনুল খাত্তাব (রা.) ও ইমাম ইবনে তাইমিয়্যার বক্তব্য উদ্ধৃত করে তিনি মাওলিদ উদযাপনকে শরিয়তসম্মত ভিত্তিহীন ধর্মীয় রীতি হিসেবে উল্লেখ করেন।

শায়খ সুদাইস আরও বলেন, বর্তমানে কিছু মাওলিদ অনুষ্ঠানে নাচ-গান, অপচয় এবং মাহরাম নন এমন নারী-পুরুষের অবাধ মেলামেশার মতো বিষয় যুক্ত হয়েছে। তাঁর মতে, এসব রীতির মাধ্যমে নবীজি (সা.)-এর প্রতি প্রকৃত ভালোবাসা প্রকাশ হয় না।

তিনি বলেন, মহানবী (সা.)-এর প্রতি সত্যিকারের ভালোবাসার প্রমাণ হলো তাঁর সুন্নাহ অনুসরণ করা। এ প্রসঙ্গে তিনি কোরআনের আয়াত উদ্ধৃত করে বলেন, আল্লাহকে ভালোবাসলে রাসুলের অনুসরণ করতে হবে।

বক্তব্যের শেষ দিকে মুসলমানদের এসব বিদআত ও ভ্রষ্টতা থেকে বিরত থেকে মহানবী (সা.)-এর সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরার আহ্বান জানান শায়খ সুদাইস।


নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়
নবীজির টুপি ও পাগড়ি: কেমন ছিল কী জানা যায়

নবীজি (সা.)-এর জীবন মুমিনের জন্য সর্বোত্তম আদর্শ। ইবাদত-বন্দেগি থেকে পোশাক-পরিচ্ছদ, চলাফেরা ও দৈনন্দিন জীবনের নানা ক্ষেত্রেই তাঁর জীবনে রয়েছে অনুসরণীয় শিক্ষা। রাসুল (সা.) কখনো শুধু টুপি পরতেন, আবার কখনো টুপির ওপর পাগড়িও পরতেন।নবীজির টুপি কেমন ছিলবিভিন্ন বর্ণনায় নবীজি (সা.)-এর টুপি ব্যবহারের কথা পাওয়া যায়। এসব বর্ণনা থেকে জানা যায়, তাঁর...

৬ দিন আগে


যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে
যে ৮টি গুণ মুমিনের চরিত্রকে সুন্দর করে

পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন— «صِبْغَةَ اللَّهِ»—অর্থাৎ “আল্লাহর রঙ”।এই স্বর্গীয় রঙে রঙিন হওয়ার অর্থ হলো আল্লাহ তাআলা ও তাঁর প্রিয় রাসুলুল্লাহ ﷺ-এর পছন্দনীয় গুণাবলি নিজের চরিত্রে ধারণ করা।একজন মুমিনের জীবনে যে গুণগুলো বিশেষভাবে থাকা প্রয়োজন—১. তাকওয়া — সর্বাবস্থায় আল্লাহকে ভয় করা এবং তাঁর নির্দেশ মেনে চলা।২. ধৈর্য ও সহনশীলতা —

৬ দিন আগে


শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব
শিশুকে আয়াতুল কুরসি শেখানোর গুরুত্ব

শিশুদের ছোটবেলা থেকেই কোরআনের সঙ্গে পরিচিত করে তোলা ইসলামী শিক্ষার গুরুত্বপূর্ণ অংশ। কোরআনের ছোট ছোট সুরা ও আয়াত শেখানোর পাশাপাশি আয়াতুল কুরসিও তাদের মুখস্থ করানো যেতে পারে। সুরা বাকারার ২৫৫ নম্বর আয়াতটি আল্লাহর মহত্ত্ব, ক্ষমতা, জ্ঞান ও কর্তৃত্বের পরিচয় তুলে ধরে। শুধু মুখস্থ করার পরিবর্তে এর অর্থ ও শিক্ষা বুঝিয়ে...

৮ দিন আগে


আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম
আজ পবিত্র ফাতিহা-ই-ইয়াজদহম

আজ ২৩ সেপ্টেম্বর, বুধবার পবিত্র রবিউস সানি মাসের ১১ তারিখ। সুফি অনুসারী ও ধর্মপ্রাণ মুসলমানদের কাছে দিনটি ‘ফাতিহা-ই-ইয়াজদহম’ নামে পরিচিত। কাদেরিয়া সুফি ধারার প্রতিষ্ঠাতা, প্রখ্যাত আলেম ও আধ্যাত্মিক সাধক হজরত শেখ আবদুল কাদির জিলানি (রহ.)-এর স্মরণে এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে কোরআন তিলাওয়াত, দোয়া, ইসালে সওয়াব ও আলোচনা সভার আয়োজন...

৮ দিন আগে

Dr.Mahfuzul Alom