ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে কর্মচাঞ্চল্য, বাড়ছে যানবাহনের চাপ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে রাজধানী ঢাকা ধীরে ধীরে স্বাভাবিক কর্মব্যস্ততায় ফিরতে শুরু করেছে। মঙ্গলবার (২ জুন) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন ও মানুষের চলাচল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ফলে ঈদের ছুটিকালীন ফাঁকা সড়কের চিত্র বদলে আবারও দেখা দিয়েছে পরিচিত নগর ব্যস্ততা।
রোববার সরকারি-বেসরকারি অফিস, আদালত ও বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গেলেও সোমবার পর্যন্ত রাজধানীর অধিকাংশ সড়কে যানবাহনের চাপ তুলনামূলক কম ছিল। তবে মঙ্গলবার সকাল থেকে উত্তরা, বিমানবন্দর, খিলক্ষেত, শ্যাওড়া, ইসিবি চত্বর ও মিরপুরসহ বিভিন্ন এলাকায় যানবাহনের দীর্ঘ সারি এবং ধীরগতির চলাচল লক্ষ্য করা গেছে।
বিশেষ করে উত্তরা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কে ব্যক্তিগত গাড়ি, বাস ও মোটরসাইকেলের চাপ ছিল বেশি। খিলক্ষেত, কুর্মিটোলা ও শ্যাওড়া এলাকায় অফিসগামী মানুষের ভিড়ও চোখে পড়েছে। একই সঙ্গে ইসিবি চত্বর ও মিরপুরের গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক পুলিশকে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।
পরিবহনসংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের পর যাত্রীসংখ্যা ধীরে ধীরে বাড়ছে। তবে এখনো তা পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে পৌঁছায়নি। স্কুল-কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান পুরোপুরি চালু হলে যাত্রীচাপ আরও বাড়বে বলে তাদের ধারণা।
অন্যদিকে রাজধানীর প্রবেশমুখগুলোতেও ঢাকামুখী মানুষের ভিড় ছিল লক্ষণীয়। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়কপথে দূরপাল্লার বাসে কর্মস্থলে ফেরা মানুষের উপস্থিতি দেখা গেছে।
ঢাকায় ফেরা অনেক যাত্রী জানিয়েছেন, যাত্রাপথে বড় ধরনের যানজটে পড়তে হয়নি। তবে ঈদ-পরবর্তী সময়েও অনেক পরিবহনে স্বাভাবিক সময়ের তুলনায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
পরিবহন বিশ্লেষকদের মতে, আগামী কয়েক দিনের মধ্যে অধিকাংশ কর্মজীবী মানুষ, শিক্ষার্থী ও ব্যবসায়ীরা রাজধানীতে ফিরে এলে ঢাকার সড়কে যানবাহনের চাপ আরও বাড়বে এবং নগরজীবন পুরোপুরি স্বাভাবিক ছন্দে ফিরে আসবে।
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...
১ ঘন্টা আগে
Garment worker
পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...
১৩ ঘন্টা আগে
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,
১ দিন আগে
ন্যূনতম মজুরি ২২ হাজারের দাবি শ্রমিকদের মালিকদের ১৫ হাজার ৮০০
তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে আজ (২৪ নভেম্বর) আবারও বৈঠকে বসছে নিম্নতম মজুরি বোর্ড। গতকাল সোমবার (২৩ নভেম্বর) প্রায় আট ঘণ্টা আলোচনা করেও মালিক ও শ্রমিকপক্ষের মধ্যে কোনো ঐকমত্য হয়নি। সর্বশেষ আলোচনায় শ্রমিকপক্ষ ২২ হাজার টাকা এবং মালিকপক্ষ ১৫ হাজার ৮০০ টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দিয়েছে। সোমবার বোর্ডের তৃতীয় সভায়...
২ দিন আগে
