ঈদযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনার অভিযোগ জামায়াতে ইসলামী আমিরের
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ঈদযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনা হয়েছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামী-এর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি বলেন, এ পরিস্থিতি প্রশ্ন তুলেছে, ‘তাহল কি বাংলাদেশ আবারও ফ্যাসিবাদের কবলে পড়তে যাচ্ছে?’
শফিকুর রহমান লিখেছেন, ঈদে নাড়ির টানে ঘরে ফেরা মানুষদের ওপর চরম দুর্যোগ চালানো হচ্ছে। মানুষ বছরের পর বছর অপেক্ষা করে, ঈদে পরিবার ও আত্মীয়স্বজনের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে। তবে এবার ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা প্রত্যক্ষ করা গেছে এবং এর দায় সরকারকেই নিতে হবে।
তিনি আরও অভিযোগ করেছেন, জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে, বাসমালিকারা স্বাভাবিক ভাড়ার চেয়ে কম ভাড়া নিচ্ছে, যা তার মতে চরম মিথ্যাচার।
জামায়াত আমির সতর্ক করে লিখেছেন, কেউ যদি ফ্যাসিবাদ কায়েম করতে চায়, তবে জেগে থাকা যুবসমাজ এবং জনগণ তা বরদাশত করবে না। তিনি মনে করিয়ে দিয়েছেন, সময় থাকতে সাবধান হতে হবে, অন্যথায় এই বিপর্যয়ের দায় ভোগ করতে হবে তাদেরই।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
১৭ মিনিট আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৩১ মিনিট আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
৮ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
২১ ঘন্টা আগে
