ইন্দোনেশিয়ায় বড় সুযোগ দেখছেন হামজা
স্পোর্টস ডেস্ক
ছবি: সংগৃহীত
ফিফা-আসিয়ান কাপে অংশ নিতে বর্তমানে ইন্দোনেশিয়ায় অবস্থান করছে বাংলাদেশ ফুটবল দল। টুর্নামেন্ট ঘিরে ভক্তদের প্রত্যাশা থাকলেও এটিকে দলের জন্য বড় সুযোগ হিসেবে দেখছেন বাংলাদেশ দলের তারকা ফুটবলার হামজা চৌধুরী।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন শেফিল্ড ইউনাইটেডের এই মিডফিল্ডার।
হামজা বলেন, ‘এই টুর্নামেন্টে সুযোগ পেয়ে আমরা খুবই রোমাঞ্চিত ও সম্মানিত বোধ করছি। আমাদের চেয়ে উচ্চ র্যাঙ্কিংয়ের দলের বিপক্ষে খেলার সুযোগ পাওয়া একটি বড় বিষয়।’
টুর্নামেন্টে দলের লক্ষ্য নিয়ে হামজা বলেন, ‘আমাদের মূল লক্ষ্য যতটা সম্ভব পয়েন্ট অর্জন করা। আমরা কাউকে ভয় পাই না এবং আমরা জানি আমাদের সামর্থ্য কতটুকু।’
তিনি বলেন, এই প্রতিযোগিতা বাংলাদেশের খেলোয়াড়দের জন্য শেখার বড় একটি প্রক্রিয়া। এখান থেকে সর্বোচ্চ অভিজ্ঞতা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে চান তাঁরা।
ইন্দোনেশিয়ার পরিবেশ, অনুশীলনের মাঠ ও আতিথেয়তারও প্রশংসা করেন হামজা। একই সঙ্গে দলের তরুণ ও উদীয়মান খেলোয়াড়দের নিয়েও ইতিবাচক মন্তব্য করেন তিনি।
হামজা জানান, পুরো দলের মনোযোগ এখন শুক্রবারের ম্যাচকে ঘিরে। দলের সব খেলোয়াড় ইতিবাচক মানসিকতায় রয়েছে এবং নিজেদের সেরাটা দিতে প্রস্তুত।
সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে একাধিক পরিবর্তন বাংলাদেশের
ফিফা আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে সিঙ্গাপুরের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।গ্রুপ ‘এ’-এর দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। ফলে পরের পর্বে টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের
৩ দিন আগে
লাল-সবুজ জার্সিতে অভিষেক, গোল-অ্যাসিস্টে অবদান রাখতে চান শুকি
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে অভিষেক হয়েছে জাপানি বংশোদ্ভূত ফুটবলার শুকি ইতোফুসার। ফিফা আসিয়ান কাপের মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন ২২ বছর বয়সী এই উইঙ্গার। লাল-সবুজ জার্সিতে খেলতে পেরে উচ্ছ্বসিত শুকি। বাংলা বলতে না পারলেও ইংরেজি ও ইশারা-ইঙ্গিতের মাধ্যমে সতীর্থদের সঙ্গে যোগাযোগ করছেন তিনি।বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দেওয়া...
৫ দিন আগে
স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে আর্জেন্টিনা
লিওনেল স্কালোনির সঙ্গে চুক্তি নবায়নের পথে এগোচ্ছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনার ডাগআউটে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও সেই পরিস্থিতি এখন অনেকটাই কেটে গেছে। টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, নতুন চুক্তি নিয়ে দুই পক্ষের আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।স্কালোনির সঙ্গে আর্জেন্টিনার বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে...
৮ দিন আগে
ওয়ানডে কমিয়ে বাড়তে পারে টি-টোয়েন্টি, ফিরতে পারে ত্রিদেশীয় সিরিজ
ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমবর্ধমান জনপ্রিয়তার প্রভাব পড়তে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সূচিতেও। আগামী ২০২৭-৩১ চক্রে পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা বাড়তে পারে। বিপরীতে কমতে পারে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ। তবে ৫০ ওভারের ক্রিকেটের গুরুত্ব ধরে রাখতে ত্রিদেশীয় ও চারজাতি সিরিজের মতো পুরোনো কাঠামো ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।আন্তর্জাতিক ক্রিকেট...
৯ দিন আগে
