‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানে উত্তাল দিল্লি, শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ভারতের রাজধানী দিল্লির জন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান-এর পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ শুরু হয়েছে। শনিবার আয়োজিত এই কর্মসূচিতে অংশ নিয়ে বিক্ষোভকারীরা শিক্ষা খাতে অনিয়ম ও জবাবদিহির অভাবের অভিযোগ তুলে মন্ত্রীর অপসারণ দাবি করেন।
সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর আহ্বানে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সিজেপি দাবি করেছে, শিক্ষামন্ত্রীর দায়িত্বে থাকা অবস্থায় লাখো তরুণের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। তাই তার পদত্যাগ এখন সময়ের দাবি।
শনিবার ভোরে দিল্লির আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অভিজিৎ দীপকে বলেন, “শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। শিক্ষাব্যবস্থার সংকটের কারণে কয়েকজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে।”
পরে সকাল ১১টার দিকে জন্তর মন্তরে পৌঁছালে সমর্থকেরা তাকে ‘ভারত মাতা কি জয়’, ‘ইনকিলাব জিন্দাবাদ’ এবং ‘জয় ভীম’ স্লোগানে স্বাগত জানান। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, দেশের তরুণরা আর ভয় পাবে না, বরং নিজেদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যাবে।
আয়োজকদের দাবি, হাজারো মানুষ এই বিক্ষোভে অংশ নিয়েছেন। তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের পাশাপাশি শিক্ষা খাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
এদিকে সিজেপির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে জন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করলে কয়েকজন বিক্ষোভকারীকে আটক করে দিল্লি পুলিশ। তবে মূল কর্মসূচির জন্য আগে থেকেই পুলিশের অনুমতি ছিল।
বিক্ষোভকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী, অমিত শাহ এবং ধর্মেন্দ্র প্রধানের বাসভবনের আশপাশে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
উল্লেখ্য, ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত এক শুনানিতে কিছু বেকার তরুণকে ‘ককরোচ’ বা তেলাপোকার সঙ্গে তুলনা করেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। সেই বিতর্ককে কেন্দ্র করেই ককরোচ জনতা পার্টির উত্থান ঘটে। পরবর্তীতে এটি অনলাইনভিত্তিক ব্যঙ্গধর্মী আন্দোলন থেকে বাস্তব রাজনৈতিক প্রতিবাদের রূপ নিতে শুরু করে।
এই আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন সোনাম ওয়াংচুক এবং প্রকাশ রাজ-সহ কয়েকজন পরিচিত ব্যক্তিত্ব।
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...
১২ ঘন্টা আগে
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...
১৫ ঘন্টা আগে
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...
১ দিন আগে
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...
১ দিন আগে
