ওসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানারাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নগর প্রতিনীধি: এম সাফি আহম্মেদ
ইনকিলাব মঞ্চে মূখ্য পাত্র শরীফ উসমান হাদির উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানারাত বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ:
ইনকিলাব মঞ্চের মূখ্য পাত্র ও জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা শরীফ উসমান হাদির উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে মানারাত আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়। হামলার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে মানারাত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিল চলাকালে শিক্ষার্থীরা “সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না”, “শরীফ উসমান হাদির উপর হামলা—জবাব চাই” সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগানে মুখর করে তোলে পুরো এলাকা।
বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বলেন, শরীফ উসমান হাদি জুলাই বিপ্লবের একজন সাহসী ও সম্মুখ যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের অন্যতম নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। তাঁর উপর হামলা শুধু একজন ব্যক্তির উপর নয়, বরং ন্যায়, প্রতিবাদ ও গণতান্ত্রিক আন্দোলনের উপর সরাসরি আঘাত। এই ধরনের হামলা শিক্ষার্থীদের বিবেককে নাড়া দিয়েছে।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশে বারবার সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করায় অপরাধীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।
বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে শেষ হলেও ক্যাম্পাসজুড়ে ছিল ক্ষোভ, প্রতিবাদ আর ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থানের স্পষ্ট বার্তা।
রোহিঙ্গাদের সহায়তায় অস্ট্রেলিয়ার ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার অনুদান
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)।সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহুসংস্কৃতি বিষয়ক সহকারী মন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারী মন্ত্রী...
১ ঘন্টা আগে
জলসিঁড়িতে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউটের উদ্বোধন করবেন সেনাপ্রধান
রাজধানীর জলসিঁড়ি আবাসন প্রকল্পে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (A Triple I)। ইসলামিক মূল্যবোধ ও আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।সোমবার (৩ আগস্ট) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন...
১ ঘন্টা আগে
এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা এবার মাঠপর্যায়ে
জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজ, দ্রুত এবং নাগরিকবান্ধব করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এনআইডিতে জন্মতারিখ সংশোধনের ক্ষমতা কেন্দ্রীয় কার্যালয়ের পরিবর্তে মাঠপর্যায়ের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। ফলে নির্ধারিত শিক্ষাগত সনদের ভিত্তিতে স্থানীয় পর্যায়েই জন্মতারিখ সংশোধনের আবেদন নিষ্পত্তি করা সম্ভব হবে।গত ২১ জুলাই অনুষ্ঠিত নির্বাচন...
২ ঘন্টা আগে
এলপিজির দাম বৃদ্ধি জনজীবনে নতুন চাপ সৃষ্টি করবে: জামায়াতের সেক্রেটারি জেনারেল
দেশে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির মধ্যেই গৃহস্থালি ও যানবাহনে ব্যবহৃত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অটোগ্যাসের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি এই সিদ্ধান্তকে জনস্বার্থবিরোধী আখ্যা দিয়ে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানিয়েছেন।রোববার (২...
১৬ ঘন্টা আগে
