ইন্টার মায়ামির ইতিহাস গড়া রাত: মেসির জাদুতে এমএলএস কাপ জয়
অনলাইন ডেস্ক
ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে রোববার রাতে লিখিত হলো নতুন ইতিহাস। ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো এমএলএস কাপ জিতেছে ইন্টার মায়ামি। কনফেত্তিতে ভরা আকাশের নিচে ট্রফি উঁচিয়ে ধরলেন লিওনেল মেসি—যার এটি পেশাদার ক্যারিয়ারের ৪৭তম শিরোপা, যা ইতিহাসে যেকোনো ফুটবলারের সর্বোচ্চ।
অনিশ্চয়তার ঊর্ধ্বে উঠে চ্যাম্পিয়ন মায়ামি
পুরো মৌসুমজুড়ে কোচ, দলগত সামর্থ্য এবং ইনজুরি—সবকিছু মিলিয়ে প্রশ্ন ঘিরে ছিল ইন্টার মায়ামিকে। ২০২৫ সালে পাঁচটি ভিন্ন প্রতিযোগিতায় লড়াই করতে গিয়ে দলটিকে খেলতে হয়েছে রেকর্ড ৫৮টি ম্যাচ, যা এমএলএসে এক পঞ্জিকাবর্ষে কোনো দলের সর্বোচ্চ।
তবে সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপাটি তারা তুলেই নিল মৌসুমের শেষ রাতে। এটাই ছিল চেজ স্টেডিয়ামে মায়ামির শেষ ম্যাচ; আগামী বছর তারা পা রাখবে নতুন ঘর ‘মায়ামি ফ্রিডম পার্ক’-এ।
ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন মেসি
ফাইনালের শুরু থেকেই বরং ভালো খেলছিল ভ্যাঙ্কুভার। বল দখল থেকে আক্রমণ—প্রায় সব ক্ষেত্রেই তারা ছিল এগিয়ে। তবুও ম্যাচের মোড় ঘুরিয়ে দেন মেসি কয়েকটি ক্ষুদ্র অথচ জাদুকরী মুহূর্তে।
মায়ামির প্রথম গোলটি আসে আত্মঘাতীতে, যার সূচনা মেসির অসাধারণ ড্রিবলিং থেকে। ৬০ মিনিটে আলী আহমেদের গোলে সমতায় ফিরেছিল ভ্যাঙ্কুভার, কিন্তু এরপরই শুরু মেসির শৈল্পিক ফুটবলের প্রদর্শন।
মেসির পাস থেকেই ৭১ মিনিটে রদ্রিগো দি পলের গোল, এবং ৮০ মিনিটে তাঁর লব ধরে তাদেও আলেন্দির গোল নিশ্চিত করে মায়ামির শিরোপা। কোচ হাভিয়ের মাচেরানো আবেগ সামলাতে না পেরে দৌড়ে মাঠে ঢুকে উদ্যাপনে যোগ দেন।
বিদায়ী ম্যাচে আলবা–বুস্কেতস, গ্যালারিতে উপচে পড়া দর্শক
সার্জিও বুস্কেতস ও জর্দি আলবার পেশাদার ক্যারিয়ারের শেষ ম্যাচটিও ছিল এ দিন। গ্যালারির অস্থায়ী ইস্পাত কাঠামো জুড়ে ছিল উপচে পড়া দর্শক—মেসির আগমনের পর যা প্রায় নিয়মিত দৃশ্য।
মায়ামির স্মরণীয় বিদায়
চেজ স্টেডিয়াম হয়তো যুক্তরাষ্ট্রের সবচেয়ে আকর্ষণীয় স্টেডিয়াম নয়। তবুও এই অস্থায়ী কাঠামোই সাক্ষী হয়ে রইল ইন্টার মায়ামির সবচেয়ে উজ্জ্বল রজনীর। দক্ষিণ ফ্লোরিডাকে বিদায় জানিয়ে মায়ামি যখন নতুন ঘরের পথে, তার আগে রেখে গেল এক ইতিহাসঘেরা জয়—মেসির পায়ের জাদুতে।
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...
১ মাস আগে
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...
১ মাস আগে
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...
১ মাস আগে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ
১ মাস আগে
