ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় ১৩ মার্কিন সেনা নিহত
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরান-সমর্থিত ইরাকি সশস্ত্র জোট ইরাকে ইসলামী প্রতিরোধ দাবি করেছে, তারা গত ১২ দিনে ২৯১টি সামরিক অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে গোষ্ঠীটি।
বুধবার এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, গত ২৪ ঘণ্টায়ই ৩১টি অভিযানেমার্কিন যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনী–এর ইরাকের বিভিন্ন ঘাঁটিকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এসব হামলায় কয়েকজন আহত মার্কিন সেনার অবস্থা গুরুতর।
এদিকে ইরানের বিরুদ্ধে সামরিক আগ্রাসনে অংশ নেওয়ার বিষয়ে ইউরোপীয় দেশগুলোকে সতর্ক করে দিয়েছে গোষ্ঠীটি। তাদের দাবি, বিশ্বশক্তিগুলো স্বাধীন জনগণের ওপর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং ইরান–এর মর্যাদা ও স্বাধীনতা দমনের চেষ্টা চলছে।
গোষ্ঠীটির ভাষ্য অনুযায়ী, “ইহুদিবাদী ও আমেরিকান শক্তি” ইরানের বিরুদ্ধে সংঘাতে তার মিত্রদের জড়ানোর চেষ্টা করছে। তারা আরও হুঁশিয়ারি দিয়েছে, ইরানের বিরুদ্ধে যেকোনো আগ্রাসনে অংশ নেওয়া দেশকে শত্রু হিসেবে বিবেচনা করা হবে।
বিবৃতিতে বলা হয়, এমন দেশগুলোর বাহিনী ও ঘাঁটি ইরাকসহ পুরো অঞ্চলে তাদের প্রতিশোধমূলক হামলার বৈধ লক্ষ্যবস্তুতে পরিণত হবে।
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...
১২ ঘন্টা আগে
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...
১৩ ঘন্টা আগে
‘যেখান থেকেই হামলা হোক, জবাব দেওয়া হবে’: যুক্তরাষ্ট্রকে ইরানের কড়া হুঁশিয়ারি
শুধু পারস্য উপসাগরীয় অঞ্চল নয়, ভবিষ্যতে যেখান থেকেই হামলা চালানো হোক না কেন, তার জবাব দেওয়া হবে বলে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের সতর্ক করেছেন ইরানের পার্লামেন্ট সদস্য এবং জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ইব্রাহিম রেজাই।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যেকোনো সামরিক পদক্ষেপের বিরুদ্ধে কঠোর প্রতিক্রিয়ার হুঁশিয়ারি...
১৪ ঘন্টা আগে
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার শর্তে নিরস্ত্রীকরণে নীতিগত সম্মতি হামাসের
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস ও তাদের মিত্র প্রতিরোধ গোষ্ঠীগুলো একটি নিরস্ত্রীকরণ রোডম্যাপে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে। তবে তারা স্পষ্ট করেছে, গাজা উপত্যকা থেকে ইসরাইলি সেনাবাহিনীর পূর্ণ প্রত্যাহার, পুনর্গঠন কার্যক্রম শুরু এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে কার্যকর অগ্রগতি ছাড়া এ পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব নয়।সাম্প্রতিক এই অবস্থান সামনে আসার পর বিভিন্ন মহলে...
১ দিন আগে
