ইরানে সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ করেছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের পরিচালিত সামরিক অভিযান ‘অপারেশন এপিক ফিউরি’ শেষ হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। মঙ্গলবার মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান।
রুবিও বলেন, “অপারেশন এপিক ফিউরি শেষ করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। যে লক্ষ্য নিয়ে এই অভিযান শুরু করা হয়েছিল, তা সফলভাবে অর্জিত হয়েছে।” তিনি আরও জানান, ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্র নতুন কোনো সামরিক অভিযান শুরু করার পরিকল্পনা করছে না এবং বর্তমান পরিস্থিতিতে উত্তেজনা আরও বাড়ানোর কোনো আগ্রহ ওয়াশিংটনের নেই।
সাক্ষাৎকারে মার্কো রুবিও বলেন, যুক্তরাষ্ট্র শান্তিপূর্ণ সমাধানকেই অগ্রাধিকার দিচ্ছে। তার ভাষায়, “আমরা নতুন কোনো সংঘাত চাই না। আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি সমঝোতা চান। তিনি আলোচনার মাধ্যমে একটি কাঠামোগত চুক্তি করতে আগ্রহী, যেখানে ভবিষ্যৎ আলোচনার মূল বিষয়গুলো অন্তর্ভুক্ত থাকবে।”
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য হচ্ছে হরমুজ প্রণালী পুরোপুরি উন্মুক্ত রাখা, যাতে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য স্বাভাবিক থাকে।
উল্লেখ্য, ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা নিয়ে দীর্ঘদিন ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ২০২৫ সালের জুনে এ ইস্যুতে যুক্তরাষ্ট্র-ইরান ও ইসরায়েলের মধ্যে ১২ দিনের সংঘাতের ঘটনা ঘটে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা তিন সপ্তাহ ধরে আলোচনা অনুষ্ঠিত হলেও কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি বলে জানিয়েছে মার্কিন প্রশাসন।
মার্কিন কর্তৃপক্ষের তথ্যমতে, ২৮ ফেব্রুয়ারি ইরানে “অপারেশন এপিক ফিউরি” শুরু করা হয়। অভিযান চলাকালে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, অবকাঠামো ও নেতৃত্ব পর্যায়ে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করা হয়। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
অভিযান চলাকালে ইরানও পাল্টা প্রতিক্রিয়া হিসেবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় বলে জানা যায়। এতে আঞ্চলিক উত্তেজনা ব্যাপকভাবে বৃদ্ধি পায়।
টানা কয়েক সপ্তাহের সংঘাতের পর ৮ এপ্রিল থেকে দুই পক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়, যা বর্তমানে বহাল রয়েছে বলে আন্তর্জাতিক সূত্রগুলো জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক এই ঘোষণা মধ্যপ্রাচ্যে নতুন করে বড় ধরনের সামরিক উত্তেজনা কিছুটা প্রশমিত করতে পারে, তবে দীর্ঘমেয়াদে পরিস্থিতি এখনো অস্থিরই রয়ে গেছে।
হুথিদের হামলার জবাবে নিরাপত্তায় ছাড় নয়: সৌদি যুবরাজ
হুথিদের হামলা ও হুমকির মুখে সৌদি আরব নিজেদের নিরাপত্তার বিষয়ে কোনো ছাড় দেবে না বলে জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান। তিনি বলেন, সৌদি আরবের নিরাপত্তা বিঘ্নিত করে এমন যেকোনো হামলা বা হুমকির জবাব দিতে রিয়াদ দ্বিধা করবে না।বুধবার (৩০ সেপ্টেম্বর) শুরা কাউন্সিলে বাদশাহ সালমান বিন আবদুলআজিজ...
১৩ ঘন্টা আগে
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী
১ দিন আগে
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...
১ দিন আগে
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার
১ দিন আগে
