আন্তর্জাতিক

ইরানকে ১৩ টন চিকিৎসা সহায়তা পাঠাল রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


ইরানকে ১৩ টন চিকিৎসা সহায়তা পাঠাল রাশিয়া

ছবি: সংগৃহীত


যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরানের পাশে দাঁড়িয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র রাশিয়া। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর প্রথম দেশ হিসেবে তেহরানে বড় আকারের মানবিক সহায়তা পাঠিয়েছে মস্কো।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন-এর নির্দেশে পাঠানো এই সহায়তা মূলত যুদ্ধের কারণে বিপর্যস্ত ইরানের চিকিৎসা ব্যবস্থাকে সচল রাখতে দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

রাশিয়ার পক্ষ থেকে পাঠানো সহায়তার মধ্যে রয়েছে ১৩ টনের বেশি চিকিৎসা সামগ্রী। এতে জীবনরক্ষাকারী ওষুধ, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং হাসপাতালের জরুরি যন্ত্রপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে সমুদ্রপথ ব্যবহার না করে বিশেষ কার্গো বিমানে প্রথমে আজারবাইজান-এ পাঠানো হয় এই সহায়তা। পরে সেখান থেকে স্থলপথে তা পৌঁছে দেওয়া হয় ইরান-এ।

রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের ত্রাণ সংস্থা ইরানি রেড ক্রিসেন্ট সোসাইটিএই সহায়তা গ্রহণ করেছে।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই সহায়তা কেবল মানবিক উদ্যোগ নয়; এর মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তাও রয়েছে। তাদের মতে, ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনি-এর মৃত্যুর পর তার ছেলে মোস্তফা খামেনি নেতৃত্ব গ্রহণ করেছেন-এমন প্রেক্ষাপটে রাশিয়ার দ্রুত সহায়তা নতুন প্রশাসনের প্রতি ক্রেমলিনের সমর্থনের ইঙ্গিত দেয়।

বিশ্লেষকরা আরও মনে করেন, পশ্চিমা বিশ্বের চাপের মধ্যেও রাশিয়ার এই পদক্ষেপ ইরান-রাশিয়া কৌশলগত সম্পর্ককে আরও দৃঢ় করার বার্তা দিচ্ছে। একই সঙ্গে হরমুজ প্রণালীতে উত্তেজনা বেড়ে যাওয়ায় আজারবাইজান হয়ে বিকল্প স্থলপথ ব্যবহারের বিষয়টি আঞ্চলিক ভূরাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে।

ক্রেমলিন জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে তেহরানের প্রতি মস্কোর সমর্থন ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত
যুক্তরাষ্ট্রের সঙ্গে মতপার্থক্য প্রকাশ্যে আনছে ভারত

দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে বিভিন্ন মতপার্থক্য প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের ওপর রাজনৈতিক চাপ বাড়ার পাশাপাশি ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের নানা বিষয়ে নয়াদিল্লির বক্তব্যও আগের তুলনায় স্পষ্ট হচ্ছে। সম্প্রতি নিউইয়র্কে এক অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যুক্তরাষ্ট্রের সঙ্গে...

৬ ঘন্টা আগে


মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা
মধ্যপ্রাচ্যে তৃতীয় মার্কিন রণতরী বাড়ছে ইরান ঘিরে উত্তেজনা

ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি বিমানবাহী রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইউএসএস থিওডর রুজভেল্ট ও এর সঙ্গে থাকা অন্যান্য যুদ্ধজাহাজ এবং প্রায় ৯ হাজার নৌ ও মেরিন সেনা মধ্যপ্রাচ্যের উদ্দেশে রওনা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, এসব বাহিনী নভেম্বরের শেষ নাগাদ ওই অঞ্চলে পৌঁছাতে পারে।বর্তমানে মধ্যপ্রাচ্য ও...

৯ ঘন্টা আগে


ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১
ইসরায়েলে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত নিহত ১

ইসরায়েলের কাফর কারা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর দগ্ধ হয়েছেন।সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট জানিয়েছে, কাফর কারা এলাকাটি মহাসড়ক-৬৫-এর পাশে অবস্থিত। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে যায় ইসরায়েলি ফায়ার সার্ভিস ও রেসকিউ টিম। তারা বিমানটিতে লাগা আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে আগুন

৯ ঘন্টা আগে


ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি
ইরানের দিকে তৃতীয় মার্কিন রণতরী, মধ্যপ্রাচ্যে বাড়ছে সামরিক উপস্থিতি

রানকে ঘিরে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও বাড়াচ্ছে ওয়াশিংটন। এর অংশ হিসেবে বিশাল স্ট্রাইক গ্রুপ নিয়ে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস থিওডর রুজভেল্ট মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছে। মার্কিন সামরিক বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা আল জাজিরাকে জানিয়েছেন, স্যান ডিয়েগো ঘাঁটি থেকে রওনা হওয়া রণতরীটি ইরানের আশপাশের অঞ্চলে মোতায়েন করা...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom