আন্তর্জাতিক

ইরানকে ভাগ করে তেল দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: তেহরান

আন্তর্জাতিক ডেস্ক

৬ মাস আগে


ইরানকে ভাগ করে তেল দখলের চেষ্টা করছে যুক্তরাষ্ট্র: তেহরান

যুক্তরাষ্ট্র ইরানকে বিভক্ত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়-এর মুখপাত্র ইসমাইল বাঘাই। তার দাবি, এর পেছনে মূল উদ্দেশ্য হচ্ছে ইরানের তেলসম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। এ খবর জানিয়েছে আল জাজিরা।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইসমাইল বাঘাই বলেন, ইরান অন্যান্য দেশের সঙ্গে ভালো ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে দৃঢ়প্রতিজ্ঞ। তবে কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হলে আত্মরক্ষার অধিকার প্রয়োগ করা হবে। তিনি বলেন, এ ধরনের প্রতিরক্ষামূলক পদক্ষেপকে শত্রুতা হিসেবে দেখা উচিত নয়।

গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজান–এর দিকে ইরানি ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, ইরানের ভূখণ্ড থেকে এমন কোনো আক্রমণ চালানো হয়নি। বরং ইরানের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক নষ্ট করতে শত্রুপক্ষের সাজানো নাটক হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

সম্ভাব্য সমঝোতা বা যুদ্ধবিরতি নিয়ে মধ্যস্থতার বিষয়ে জানতে চাইলে বাঘাই বলেন, এ মুহূর্তে তা প্রাসঙ্গিক নয়। তার মতে, এখন দেশের মাতৃভূমি রক্ষা করা ছাড়া অন্য কোনো আলোচনার বিষয় নেই।

তিনি আরও বলেন, ইরান এই যুদ্ধ শুরু করেনি এবং ইচ্ছাকৃতভাবে ডেকে আনেনি। তবে পরিস্থিতি চাপিয়ে দেওয়া হলেও এখন এই যুদ্ধ তাদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে।


নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি
নেতানিয়াহুকে হটাতে ইসরাইলে বিরোধীদের যৌথ কমিটি

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতাচ্যুত করার প্রচেষ্টা সমন্বয়ে তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে দেশটির পাঁচদলীয় বিরোধী জোট। আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে বিরোধীদের এই উদ্যোগকে নির্বাচনী সমন্বয়ের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ইসরাইলের বিরোধী দলগুলো গতকাল মঙ্গলবার তিনটি যৌথ কার্যনির্বাহী কমিটি গঠন করেছে। এসব কমিটির মূল লক্ষ্য হলো নির্বাচনী

৩ ঘন্টা আগে


চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার
চার বছর পর বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

দীর্ঘ প্রায় চার বছর বন্ধ থাকার পর বাংলাদেশিদের জন্য আবারও খুলেছে মালয়েশিয়ার শ্রমবাজার। সরকারের আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই সোমবার ২৮ বাংলাদেশি কর্মীর নিয়োগের চাহিদাপত্র সত্যায়নের মধ্য দিয়ে কার্যত শ্রমবাজারটি পুনরায় চালু হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) মালয়েশিয়ার সুপারমার্কেট চেইন এনএসকে ট্রেড সিটির চাহিদার পরিপ্রেক্ষিতে ২৮ বাংলাদেশি কর্মী নিয়োগের চাহিদাপত্র সত্যায়ন করেছে বাংলাদেশ হাইকমিশন।...

৫ ঘন্টা আগে


ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি
ফ্রান্সে জেন-জির বিক্ষোভ, আটক ৪৪০ জনের বেশি

শিক্ষাব্যবস্থার নানা সংকটের প্রতিবাদে ফ্রান্সে জেন-জির নেতৃত্বে শুরু হওয়া বিক্ষোভ ব্যাপক আকার ধারণ করেছে। মঙ্গলবারের আন্দোলনে শিক্ষক, শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ অনেকে আহত হয়েছেন। দেশজুড়ে আটক করা হয়েছে ৪৪০ জনের বেশি মানুষ। ফ্রান্সে অতিরিক্ত শিক্ষার্থী, শিক্ষক সংকটসহ শিক্ষাব্যবস্থার বিভিন্ন সমস্যা নিয়ে শুরু হওয়া জেন-জির বিক্ষোভ ক্রমেই বিস্তৃত হচ্ছে। মঙ্গলবার

৫ ঘন্টা আগে


ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের
ইরাক ছাড়ছে মার্কিন সেনা, প্রভাব বাড়ানোর সুযোগ ইরানের

দুই দশকেরও বেশি সময়ের সামরিক উপস্থিতির পর বুধবার (৩০ সেপ্টেম্বর) নির্ধারিত সময়সীমার মধ্যে ইরাকের সর্বশেষ সেনাঘাঁটি থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার সম্পন্ন করছে। এ প্রত্যাহারকে ইরান ও দেশটির মিত্র শিয়া সশস্ত্র গোষ্ঠীগুলো নিজেদের বিজয় হিসেবে দেখছে। অন্যদিকে ইরাকি নিরাপত্তা বিশ্লেষকদের মতে, মার্কিন সেনা প্রত্যাহারের ফলে ইরাকে ইরানের রাজনৈতিক ও সামরিক প্রভাব...

১৮ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom