ইশতেহার বাস্তবায়নে ১৮০ দিন,এক বছর ও পাঁচ বছরের কর্মপরিকল্পনা নিয়েছে সরকার: প্রধানমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকারের সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিন, ২০২৬-২৭ অর্থবছর এবং আগামী পাঁচ বছরের জন্য পৃথক কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারিক রহমান। তিনি বলেন, এসব পরিকল্পনা বাস্তবায়নে ইতোমধ্যে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং বিভিন্ন কর্মসূচির বাস্তবায়নও শুরু হয়েছে।
বুধবার (১০ জুন) জাতীয় সংসদে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস-এর এক লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ তথ্য জানান। অধিবেশনে সভাপতিত্ব করেন হাফিজ উদ্দিন আহমেদ।
প্রধানমন্ত্রী বলেন, “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক”-এই দর্শনকে সামনে রেখে প্রান্তিক ও নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য বিভিন্ন সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
নারীপ্রধান পরিবারে ‘ফ্যামিলি কার্ড’
সরকার নারীপ্রধান পরিবারগুলোর জন্য ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে। এ কর্মসূচির আওতায় প্রতি মাসে ২ হাজার ৫০০ টাকা সহায়তা দেওয়া হচ্ছে। বর্তমানে পাইলট প্রকল্প হিসেবে ৩৬টি ইউনিটের ৬০ হাজার ৪৮টি পরিবার এ সুবিধা পাচ্ছে।
কৃষকদের জন্য কৃষক কার্ড
কৃষকদের পরিচয় নিশ্চিতকরণ এবং সরকারি ভর্তুকি, প্রণোদনা ও কৃষিযন্ত্র সহজলভ্য করতে গত ১৪ এপ্রিল কৃষক কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বর্তমানে দেশের ৮ বিভাগের ১০ জেলার ১১ উপজেলায় পরীক্ষামূলকভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। এ পর্যন্ত ২০ হাজার ৭৪৮ জন কৃষককে কৃষক কার্ড দেওয়া হয়েছে।
একই সঙ্গে শস্য, ফসল, পশুপালন ও মৎস্য খাতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এ খাতে ১ হাজার ৫৬৭ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মাধ্যমে প্রায় ১৩ লাখ ১৭ হাজার কৃষক উপকৃত হবেন।
ধর্মীয় প্রতিষ্ঠানে সম্মানী ভাতা
ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বর্তমানে দেশের ৪ হাজার ৯০৮টি মসজিদ, ৯৯০টি মন্দির, ১৪৪টি বৌদ্ধবিহার ও ৩৯৬টি গির্জার দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিদের মাসিক সম্মানী দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ সুবিধা আরও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।
আসছে ই-হেলথ কার্ড
স্বাস্থ্যসেবাকে ডিজিটাল ব্যবস্থাপনায় আনতে ‘ই-হেলথ কার্ড’ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্প অনুমোদনের পর প্রথম ধাপে খুলনা, নোয়াখালী, বগুড়া, সিরাজগঞ্জ ও নরসিংদী জেলার জনগণ এ সুবিধার আওতায় আসবে। কার্ডটি ইলেকট্রনিক রোগী ব্যবস্থাপনা ও রেফারেল সিস্টেমের সঙ্গে সংযুক্ত থাকবে।
৬৬৬ খাল খনন ও পুনঃখনন
পরিবেশ ও পানি ব্যবস্থাপনা উন্নয়নের অংশ হিসেবে গত ১৬ মার্চ থেকে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি শুরু হয়েছে। ৩১ মে পর্যন্ত তথ্য অনুযায়ী, ৬৬৬টি খালের ১ হাজার ৬৩৫ কিলোমিটার এলাকায় কাজ চলমান রয়েছে।
এছাড়া পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। আসন্ন বর্ষা মৌসুমে প্রায় ৩ কোটি ১৪ লাখ চারা রোপণের পরিকল্পনা রয়েছে।
স্কুল ড্রেস, ট্যাব ও ফ্রি ওয়াই-ফাই
শিক্ষা খাতের উন্নয়নে আগামী অর্থবছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস দেওয়ার পরিকল্পনা রয়েছে।
একই সঙ্গে ‘ওয়ান টিচার, ওয়ান ট্যাব’ কর্মসূচি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষার আধুনিকায়নের অংশ হিসেবে আগামী ১৮০ দিনের মধ্যে ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসায় ফ্রি ওয়াই-ফাই চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদেশে উচ্চশিক্ষায় ঋণ সুবিধা
ল্যাঙ্গুয়েজ স্টুডেন্ট ভিসায় বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের জন্য জামানতবিহীন ঋণের সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ১০ লাখ টাকা করা হয়েছে। বিশেষ করে জাপানগামী শিক্ষার্থীদের জন্য ঋণপ্রাপ্তির প্রক্রিয়াও সহজ করা হয়েছে।
ক্রীড়াবিদ ভাতা ও নতুন কুঁড়ি স্পোর্টস
ক্রীড়া উন্নয়নের অংশ হিসেবে জাতীয় পর্যায়ের ক্রীড়াবিদদের জন্য ভাতা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে ৫০০ ক্রীড়াবিদকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনার মধ্যে ইতোমধ্যে ৩০০ জন ভাতা এবং ৩২৫ জন ক্রীড়া কার্ড পেয়েছেন।
এছাড়া তরুণ প্রতিভা খুঁজে বের করতে গত ২ মে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ কার্যক্রম চালু করা হয়েছে। এতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, সাঁতার, ব্যাডমিন্টন, দাবা ও মার্শাল আর্টসহ আটটি খেলা অন্তর্ভুক্ত রয়েছে।
পেপ্যাল চালু ও নবায়নযোগ্য জ্বালানিতে গুরুত্ব
তথ্যপ্রযুক্তি খাতে হাই-টেক পার্ক ও আইসিটি সেন্টারগুলোকে আরও কার্যকর করতে এবং দেশে PayPal-এর কার্যক্রম চালুর লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে।
বিদ্যুৎ খাতে ২০৩০ সালের মধ্যে ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে জাতীয় রুফটপ সোলার কর্মসূচি ও নেট মিটারিংয়ের মাধ্যমে ইতোমধ্যে ৩৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
পাঁচ লাখ সরকারি চাকরির পরিকল্পনা
কর্মসংস্থান সৃষ্টির অংশ হিসেবে সরকার পাঁচ লাখ সরকারি কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং এর অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় শূন্য পদে ২ হাজার ৮৭৯ জন নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, প্রযুক্তিনির্ভর ও জনকল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে সরকার কাজ করে যাচ্ছে।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
৬ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
৯ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১০ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১৮ ঘন্টা আগে
