ইসলামী আন্দোলন বাংলাদেশের হুমকি
অনলাইন ডেস্ক
দিল্লির নির্দেশে বাংলাদেশ চলবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
তিনি বলেন, 'দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরবে- এটার জন্য মানুষ জীবন দেয়নি।' প্রয়োজন হলে দেশকে আবারও স্বাধীন করার জন্য মানুষ রাজপথে নামবে বলেও মন্তব্য করেন তিনি।
গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় জামালপুর শহরের ফৌজদারী মোড়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চরমোনাই পীর বলেন, গত গণঅভ্যুত্থানের পর আবারও চাঁদাবাজ, খুনি ও দখলদাররা ফিরে আসছে। তিনি প্রশ্ন রাখেন, 'চব্বিশের গণঅভ্যুত্থানের পর আবারও আগের ধারাবাহিকতায় চাঁদাবাজরা আসবে, খুনিরা আসবে, আবারও স্টেশন দখলকারীরা আসবে, ঘাট দখলকারীরা আসবে?' এমন পরিস্থিতি তৈরি হলে মানুষ আবারও রাজপথে নামবে বলে তিনি উল্লেখ করেন।
নির্বাচন ব্যবস্থা নিয়ে মুফতি রেজাউল করীম বলেন, '৫৩ বছর দেশে যে পদ্ধতিতে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলোতে দিনের ভোট রাতে দেওয়া হয়েছে। ভোটকেন্দ্র দখল করে নিজেদের প্রার্থীর পক্ষে ব্যালট বাক্স ভরা হয়েছে।'
সংসদকে কটাক্ষ করে তিনি বলেন, 'অযোগ্য লোকদের দিয়ে সংসদ গঠন করা হয়েছে, যা এখন গানের আড্ডালয়ে পরিণত হয়েছে। গানের আড্ডালয় কী আমাদের সংসদ, নাকি দেশ সুন্দর করার জন্য সংসদ?' তিনি সংসদের বর্তমান কার্যকারিতাকে 'তামাশা' হিসেবে আখ্যায়িত করেন এবং এই কারণে তিনি পিআর (PR) পদ্ধতিতে নির্বাচন চেয়েছেন বলে জানান।
সংবিধান সংস্কার প্রসঙ্গে রেজাউল করীম বলেন, 'সংবিধানকে চটি বই হিসেবে ব্যবহার করা হচ্ছে, যখন মনে চায় সেই রকমই সংবিধান পরিবর্তন করা হয়।' তিনি আরও বলেন, 'ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভয় দেখিয়ে, চোখ রাঙিয়ে লাভ নেই।'
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মুফতি মোস্তফা কামালের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. নাসির উদ্দিন, শুরা সদস্য ডা. সৈয়দ ইউনুছ আহাম্মদ প্রমুখ।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
