ইসলামী আন্দোলনের অনুপস্থিতিতে জরুরি বৈঠকে ১০ দলের শীর্ষ নেতৃত্ব
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আগামী নির্বাচনের আসন বণ্টনকে কেন্দ্র করে ১১ দলের জোটে তীব্র টানাপোড়েন দেখা দিয়েছে। আজ বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জোটের শীর্ষ নেতারা আসন সমঝোতার বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।
জানাগেছে, বৈঠকে জামায়াতে ইসলামী থেকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিডিপির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চাঁদ, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমাদ আবদুল কাদেরসহ অন্যান্য শীর্ষ নেতা উপস্থিত ছিলেন। তবে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি বৈঠকে ছিলেন না।
আসন বণ্টনের বিষয়ে শীর্ষ নেতাদের মধ্যে দ্বন্দ্ব এমন পর্যায়ে পৌঁছেছে যে, প্রত্যাশিত আসনে ছাড় না পেলে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার সম্ভাবনার কথাও জানা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে দুপুর দেড়টার দিকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আসন সমঝোতার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বহুমাত্রিক ও বহুপাক্ষিক আলোচনা এখনও চলছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের এক বাক্স নীতিকে ভিত্তি করে যে রাজনৈতিক সমঝোতার পথচলা শুরু হয়েছিল, তা জাতির মনে প্রত্যাশা তৈরি করেছে। কিছুটা অস্বস্তি থাকলেও সমঝোতার বিষয়ে চূড়ান্ত কিছু বলার সময় এখনো আসেনি।”
সূত্র জানায়, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ (আইএবি) এবং বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে ইতিমধ্যেই অবিশ্বাস ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। আসন বণ্টন ও রাজনৈতিক সমঝোতার বিষয়ে নেতাদের মধ্যে বিভিন্ন মতবিরোধের কারণে ১১ দলীয় জোটের সামঞ্জস্য চ্যালেঞ্জের মুখে পড়েছে।
জানাগেছে, জোটের সব পক্ষ সমঝোতা নিশ্চিত করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে চূড়ান্ত অবস্থান প্রকাশের আগে সব পক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। এমন পরিস্থিতিতে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, আসন বণ্টন নিয়ে জোটে টানাপোড়েন এবং বিভ্রান্তি যদি না সমাধান হয়, তবে নির্বাচনী সময় জোটের ঐক্য নতুনভাবে পরীক্ষা হবে।
গঠনমূলক সমালোচনা শুনে ভুল সংশোধনের অঙ্গীকার মঈন খানের
জনগণের নির্বাচিত সরকার হিসেবে জবাবদিহিতা নিশ্চিত করে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।শুক্রবার (২ অক্টোবর) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) অডিটরিয়ামে...
৫ ঘন্টা আগে
আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে উত্তরায় জামায়াতের বিক্ষোভ
বিমানবন্দরে নাগরিক হয়রানির প্রতিবাদ করায় সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে ‘হয়রানিমূলক মিথ্যা মামলা’ করা হয়েছে—এমন অভিযোগ তুলে রাজধানীর উত্তরায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর উত্তরা অঞ্চল। শুক্রবার বিকেলে উত্তরার জসিম উদ্দিন সড়ক মোড় থেকে কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরীর সহকারী সেক্রেটারি
১০ ঘন্টা আগে
‘চাঁদাবাজির বিরুদ্ধে প্রয়োজনে আরও বড় গণ-অভ্যুত্থান হবে’
চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে প্রয়োজনে আরও একটি গণ-অভ্যুত্থান গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। শুক্রবার ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি’ নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।সেলিম উদ্দিন বলেন, চাঁদাবাজি, অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে আগামী দিনের...
১০ ঘন্টা আগে
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...
১ দিন আগে
