রাজনীতি

ইসলামী শিক্ষার পক্ষে বক্তব্য দিয়ে নিহত আব্দুল মালেককে ‘দেশের শত্রু’ বললেন ছাত্রদল নেতা

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


ইসলামী শিক্ষার পক্ষে বক্তব্য দিয়ে নিহত আব্দুল মালেককে ‘দেশের শত্রু’ বললেন ছাত্রদল নেতা

ছবি: সংগৃহীত


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ইসলামী শিক্ষা আন্দোলনের কর্মী আব্দুল মালেক-কে ‘দেশের শত্রু’ বলে আখ্যায়িত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জসীম উদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম। তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে।

সোমবার (১ জুন) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “আব্দুল মালেক ছিলো দেশের শত্রু এবং তোফায়েল আহমেদ ছিল গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্বের শত্রু।”

ঐতিহাসিক সূত্র অনুযায়ী, আব্দুল মালেক তৎকালীন ইসলামী ছাত্রসংঘের একজন নেতা ছিলেন। ১৯৬৯ সালের ১২ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইসলামী শিক্ষাব্যবস্থার পক্ষে আয়োজিত এক সেমিনারে বক্তব্য দেওয়ার পর সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে ১৫ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইসলামী ধারার বিভিন্ন সংগঠন প্রতিবছর ১৫ আগস্টকে ‘ইসলামী শিক্ষা দিবস’ হিসেবে পালন করে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে থাকে।

ফেসবুক পোস্টে শেখ তানভীর বারী হামিম দাবি করেন, ছাত্রসংঘ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিল এবং সে কারণেই তিনি আব্দুল মালেককে ‘দেশের শত্রু’ হিসেবে অভিহিত করেছেন। একই পোস্টে তিনি প্রয়াত রাজনীতিবিদ তোফায়েল আহমেদ-এরও সমালোচনা করেন।

তিনি আরও লেখেন, “শিবির কিংবা আওয়ামী লীগ যারা আগে একত্রে বসবাস করতো, তারা পরিবেশ বুঝে সুযোগ পেলেই নিজেদের নেতাদের হিরো বানানোর চেষ্টা করে। তাই, সাধু সাবধান।”

ছাত্রদল নেতার এই মন্তব্য নিয়ে সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিশেষ করে ইসলামী শিক্ষা আন্দোলনের ইতিহাস এবং আব্দুল মালেকের রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এখন পর্যন্ত সংশ্লিষ্ট কোনো রাজনৈতিক সংগঠনের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান
বিতর্কিত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপির কঠোর অবস্থান

দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, ভাঙচুর, সহিংসতা ও অন্যান্য অপরাধে জড়িত থাকার অভিযোগ ওঠা নেতাকর্মীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া জোরদার করেছে বিএনপি। অভিযোগের সত্যতা যাচাই করে দলীয় পদ বা প্রভাব বিবেচনা না করে বহিষ্কার, পদ স্থগিত, অব্যাহতি কিংবা কারণ দর্শানোর নোটিশ দেওয়ার মতো ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন...

৮ ঘন্টা আগে


রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান
রাড্ডা ভাঙচুরে জড়িতদের কঠোর শা'স্তি চান শফিকুর রহমান

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগের পর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ...

১৬ ঘন্টা আগে


‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’
‘শফিকুর রহমান গাজী নজরুলকে পদত্যাগ করালে মরিয়মকে মরতে হতো না’

বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনয়নে সংসদ সদস্য হওয়া গাজী নজরুল ইসলামকে দলটির আমির ডা. শফিকুর রহমান পদত্যাগে বাধ্য করলে ১৯ বছর বয়সী মরিয়ম খাতুনের মৃত্যু এড়ানো যেত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য...

১৬ ঘন্টা আগে


অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত
অপরাধীকে বিএনপি প্রশ্রয় দেয় না, আবারও প্রমাণিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান রাশেদ খান।পোস্টে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সংরক্ষিত নারী সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি পদত্যাগ করতে যাচ্ছেন। বিএনপি কোনো অপরাধীকে

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom