আন্তর্জাতিক

ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় নেতাদের ‘শূকর’ আখ্যা দিলেন পুতিন

আন্তর্জাতিক ডেস্ক

৭ মাস আগে


ইউক্রেন যুদ্ধ নিয়ে ইউরোপীয় নেতাদের ‘শূকর’ আখ্যা দিলেন পুতিন

ইউরোপীয় নেতাদের ‘শূকর’ বলে কটাক্ষ করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শক্তি প্রয়োগ কিংবা কূটনৈতিক—যে কোনো পথেই হোক ইউক্রেনে রাশিয়া তার লক্ষ্য অর্জন করবে।

বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেনে আলোচনার পথ বন্ধ হলে যুদ্ধক্ষেত্রেই রাশিয়া তার ‘ঐতিহাসিক ভূখণ্ড’ পুনরুদ্ধার করবে।

তিনি বলেন, “যদি তারা প্রকৃত আলোচনা না চায়, তাহলে রাশিয়া যুদ্ধের মাধ্যমেই তার ঐতিহাসিক ভূমি স্বাধীন করবে।”

পুতিন অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সাবেক বাইডেন প্রশাসন ইচ্ছাকৃতভাবে ইউক্রেন পরিস্থিতিকে অস্ত্রের সংঘাতে পরিণত করেছে। তার ভাষায়, “তারা ভেবেছিল অল্প সময়ের মধ্যেই রাশিয়াকে ধ্বংস বা দুর্বল করে দেওয়া যাবে।”

এ পরিকল্পনায় ইউরোপীয় নেতাদের ভূমিকার কড়া সমালোচনা করে রুশ প্রেসিডেন্ট বলেন, “ইউরোপের শূকররা তাৎক্ষণিকভাবে সাবেক মার্কিন প্রশাসনের সঙ্গে যোগ দিয়েছে। তারা আশা করেছিল, রাশিয়ার ধ্বংস থেকে লাভবান হবে।”

এদিকে গত সপ্তাহে জার্মানির বার্লিনে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও ইউক্রেনের নেতারা বৈঠকে বসেন। আলোচনার পর মার্কিন কর্মকর্তারা দাবি করেন, বিরোধপূর্ণ বিষয়গুলোর প্রায় ৯০ শতাংশ সমাধান হয়েছে। তবে ইউক্রেনের দেওয়া শর্তগুলোতে পুতিন ছাড় দেবেন কি না, তা নিয়ে সংশয় রয়েছে।

রাশিয়ার অবস্থান পুনর্ব্যক্ত করে পুতিন বলেন, ইউক্রেন যদি শান্তিচুক্তি চায়, তাহলে পুরো ডোনবাস অঞ্চল ছাড়তে হবে। এমনকি যেসব এলাকায় এখনো ইউক্রেনীয় সেনা রয়েছে, সেখান থেকেও তাদের সরে যেতে হবে। তবে ইউক্রেন এই দাবি স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছে। যদিও যুক্তরাষ্ট্র রাশিয়ার এ অবস্থানের প্রতি পরোক্ষ সমর্থন দিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

 


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

৩০ মিনিট আগে


ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা
ট্রাম্পের শান্তি উদ্যোগের ঘোষণার পরই গাজায় নতুন করে ভয়াবহ হামলা, বাড়ছে নিহতের সংখ্যা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজায় শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন একটি পরিকল্পনার ঘোষণা দেওয়ার পরপরই আবারও ভয়াবহ রক্তক্ষয়ী হামলার সাক্ষী হলো অবরুদ্ধ গাজা উপত্যকা। ইসরায়েলি বিমান ও ড্রোন হামলায় একদিনেই অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের দাবি, গত কয়েক সপ্তাহের মধ্যে একদিনে এটিই সর্বোচ্চ প্রাণহানির ঘটনা।রোববার (২...

১০ ঘন্টা আগে


একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প
একটা শর্তে ইরানে হামলার সিদ্ধান্ত বাতিল করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর জন্য তিনি একটি স্পষ্ট শর্ত দিয়েছেন—ইরানকে দ্রুত একটি সমঝোতা চুক্তিতে পৌঁছাতে হবে। রোববার (২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, “বিশ্বের ভবিষ্যৎ স্বার্থে...

১ দিন আগে


ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের
ই-২০ পেট্রলের বিরুদ্ধে মোদির বাসভবন ঘেরাওয়ের ঘোষণা কেজরিওয়ালের

ভারতে ইথানল মিশ্রিত ই-২০ পেট্রল চালুর প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাসভবনের উদ্দেশে মিছিল করার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।শনিবার ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ কর্মসূচিতে বক্তব্য দিতে গিয়ে কেজরিওয়াল বলেন, কয়েক দিন আগে তিনি ই-২০...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom