বিশেষ সংবাদ

ইউপিডিএফের গুলিতে নিহত তিন পাহাড়ির হত্যার বিচারের দাবিতে বান্দরবানে পিসিসিপির বিক্ষোভ

রমজান আলী, বান্দরবান প্রতিনিধি:

১৩ মাস আগে


ইউপিডিএফের গুলিতে নিহত তিন পাহাড়ির হত্যার বিচারের দাবিতে বান্দরবানে পিসিসিপির বিক্ষোভ

ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত তিনজন সাধারণ পাহাড়ি যুবকের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) বান্দরবান জেলা শাখা। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে শহরের শহীদ আবু সাঈদ মুক্তমঞ্চের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন পিসিসিপি বান্দরবান জেলা সভাপতি আসিফ ইকবাল এবং সঞ্চালনা করেন দপ্তর সম্পাদক মিছবাহ উদ্দিন। এতে বক্তব্য রাখেন পিসিএনপি বান্দরবান জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল রানা, পিসিএনপি পৌর কমিটির সভাপতি শামসুল হক শামু, পিসিসিপি জেলা সাধারণ সম্পাদক হাবিব আল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক তানভীর হোসেন ইমন, পিসিসিপি ঢাকা মহানগর সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান, জমির উদ্দীন, জানে আলম প্রমুখ।

বক্তারা বলেন, গত ২৭ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মিথ্যা ধর্ষণের অভিযোগকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির অপচেষ্টা ব্যর্থ হওয়ার পরদিন (২৮ সেপ্টেম্বর ২০২৫) ইউপিডিএফ সন্ত্রাসীরা খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় ১৪৪ ধারা ভঙ্গ করে সড়ক অবরোধ করে সহিংসতা সৃষ্টি করে। এ সময় তারা সেনাবাহিনী ও বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়, যাতে ৩ জন অফিসারসহ ১০ জন সেনা সদস্য আহত হন।

সংঘর্ষ চলাকালে পাহাড়ের চূড়া থেকে ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে ১০০–১৫০ রাউন্ড গুলি ছোড়ে, যাতে আখ্র মারমা, আথুইপ্রু মারমা ও থৈইচিং মারমা নামে তিনজন সাধারণ পাহাড়ি যুবক নিহত হন। স্থানীয়দের ধারণকৃত ভিডিওতেও ইউপিডিএফের গুলির বিষয়টি স্পষ্ট বলে দাবি করেন বক্তারা।

তারা অভিযোগ করেন, ইউপিডিএফ পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটিয়ে পাহাড়ে অস্থিরতা সৃষ্টি করে সেনাবাহিনী ও সরকারকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য হলো পার্বত্য চট্টগ্রামে তথাকথিত “সংকট” দেখিয়ে স্বায়ত্তশাসনের দাবি আদায় করা।

বক্তারা আরও বলেন, বিগত ১৯ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ইউপিডিএফ বিভিন্ন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। তারা দাবি করেন, রামসু বাজারের তিন পাহাড়ি যুবকের হত্যায় জড়িত ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের দ্রুত আইনের আওতায় আনতে হবে, অন্যথায় পিসিসিপি আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করবে।

বিক্ষোভ সমাবেশ থেকে ইউপিডিএফের ষড়যন্ত্রের বিরুদ্ধে পাহাড়ি-বাঙালি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।


এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা
এবার চালু হলো চ্যাটজিপিটি ওয়ালেট পাবেন যেসব সুবিধা

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে কেনাকাটার অভিজ্ঞতা আরও সহজ করতে ‘চ্যাটজিপিটি ওয়ালেট’ সুবিধা চালু করেছে ওপেনএআই। নতুন এ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর পছন্দ ও প্রয়োজন অনুযায়ী পণ্য খুঁজে দেওয়ার পাশাপাশি কেনাকাটার বিভিন্ন ধাপও সম্পন্ন করতে পারবে এআই এজেন্ট। এমনকি ব্যবহারকারীর অনুমতি নিয়ে পণ্যের মূল্য পরিশোধের ব্যবস্থাও করবে এটি।প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চের এক প্রতিবেদনে...

১২ দিন আগে


কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.

১ মাস আগে


চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...

১ মাস আগে


রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে

রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...

২ মাস আগে

Dr.Mahfuzul Alom