‘ইয়াবা ব্যবসায় জড়িত হলে দলীয় পরিচয়েও ছাড় নয়’: জয়নুল আবদিন ফারুক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
আওয়ামী লীগ নেতাদের নিয়ন্ত্রণে থাকা ইয়াবা ব্যবসার একটি অংশ এখন বিএনপির কিছু নেতার হাতে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক। তিনি বলেন, ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ মিললে দলীয় পরিচয় বিবেচনা না করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শনিবার (১১ জুলাই) নোয়াখালীর সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চবিদ্যালয়ে আয়োজিত মফজলুর রহমান মজুমদার স্মৃতি মেধাবৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নুল আবদিন ফারুক বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ মাদক ব্যবসাসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়ালে তাকে ছাড় দেওয়া হবে না। তিনি স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ইয়াবা ব্যবসার মতো অপরাধে জড়িতরা দ্রুত সংশোধন না হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি দাবি করেন, এর আগে ইয়াবা-সংশ্লিষ্টতার অভিযোগে যুবদলের দুই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
বক্তব্যে অবৈধভাবে মাটি কাটার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন এই সংসদ সদস্য। তিনি বলেন, গ্রামীণ সড়কগুলো ভারী যানবাহন চলাচলের উপযোগী নয়। তবুও অতিরিক্ত ওজনের ট্রাক চলাচলের কারণে সড়ক ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হচ্ছে, যা কোনোভাবেই বরদাশত করা হবে না।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে জয়নুল আবদিন ফারুক বলেন, নির্বাচনের এখনও প্রায় সাড়ে চার বছর সময় রয়েছে। এ সময়ের মধ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান জনগণের আস্থা অর্জন করতে পারলে ভোটাররা বিএনপিকে সমর্থন করবেন।
তিনি আরও বলেন, বিএনপি জোরপূর্বক বা ভোটকেন্দ্র দখল করে ক্ষমতায় যাওয়ার রাজনীতিতে বিশ্বাস করে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় যেতে চায় দলটি।
প্রধানমন্ত্রীর বাংলা উচ্চারণ নিয়ে মন্তব্য, শিক্ষক আটক
কুষ্টিয়ার দৌলতপুরে শ্রেণিকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও আপত্তিকর মন্তব্য করার অভিযোগে গোলাম কিবরিয়া লালন নামে এক স্কুলশিক্ষককে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক।বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ভেড়ামারা-প্রাগপুর আঞ্চলিক মহাসড়কের প্রাগপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।শিক্ষার্থী ও স্থানীয় সূত্রে জানা যায়,...
৩ ঘন্টা আগে
মিরপুরে উচ্ছেদ অভিযানে ম্যাজিস্ট্রেট-পুলিশের সমন্বয়ের ঘাটতি: স্বরাষ্ট্রমন্ত্রী
মিরপুরে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হকারদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ও পুলিশের মধ্যে প্রয়োজনীয় সমন্বয়ের ঘাটতি ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্যে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট পুলিশের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ করেননি। এ কারণে
১২ ঘন্টা আগে
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...
১৮ ঘন্টা আগে
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...
১৯ ঘন্টা আগে
