ক্যাম্পাস

জাবি নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


জাবি নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিবৃতি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে ওঠা অনিয়মের অভিযোগের সুষ্ঠু তদন্ত ও একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানিয়েছে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এই দাবি জানায়।

বিবৃতিতে বলা হয়, নির্বাচন কমিশনের কতিপয় সদস্য এবং তাদের সহযোগী প্রভোস্টদের কর্মকাণ্ডে জাকসু ও হল সংসদ নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল নির্বাচন বর্জন করেছে। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল (১৫ নম্বর হল), জাহানারা ইমাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে জাল ভোট ও প্রার্থী-প্রতিনিধিদের হয়রানির অভিযোগ উঠেছে।

১৫ নম্বর হলের প্রভোস্টের বিরুদ্ধে সরাসরি একটি প্যানেলের পক্ষে ভোট চাওয়ার অভিযোগ আনা হয়েছে। পর্যবেক্ষক দল এই হলে ব্যালট পেপার পড়ে থাকাসহ নানা অনিয়ম দেখতে পেয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, হল সংসদ নির্বাচনের ব্যালটে ক্রমিক নম্বর থাকলেও জাকসুর ব্যালটে তা ছিল না। অথচ ভোটের বৈধতা নিশ্চিত করতে ক্রমিক নম্বর থাকা জরুরি। এছাড়া, ভোটার তালিকায় ছবি না থাকায় ভোটার শনাক্তকরণে জটিলতা সৃষ্টি হয়েছে। ভোটার তালিকায় অসংগতির কারণে বহু শিক্ষার্থী ভোট দিতে পারেননি। দ্বৈত ভোটদান প্রতিরোধের জন্য নির্বাচনী অমোচনীয় কালি ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, নির্বাচনের আগের রাতে ছাত্রদলের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়ানো এবং নির্বাচনের দিন বিভিন্ন অনিয়ম একই সূত্রে গাঁথা। সংগঠনটি এই নির্বাচনকে একটি বিশেষ রাজনৈতিক দলের প্রার্থীদের জেতানোর জন্য আয়োজিত প্রহসন বলে অভিহিত করেছে।

ছাত্রদলের বিরুদ্ধে নির্বাচনের আগের রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য তথ্য ছড়ানোর অভিযোগ করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য ও অনলাইন অ্যাক্টিভিস্টরা এই মিথ্যা তথ্য ছড়িয়ে দেয়। অথচ, ওই সময়ে শুধুমাত্র ব্যালট বাক্স ও অন্যান্য সরঞ্জামাদি রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানে পাঠানো হয়েছিল। ব্যালট পেপার পাঠানো হয় নির্বাচনের দিন সকালে। এই ধরনের মিথ্যাচারের মাধ্যমে নির্বাচনের আগেই ছাত্রদলকে কোণঠাসা করা হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।


ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং
ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং

বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

৫৬ মিনিট আগে


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

৩ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

৩ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom