ক্যাম্পাস

জাবিতে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে ছাত্রদলের প্রতিবাদ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


জাবিতে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে ছাত্রদলের প্রতিবাদ

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ক্যাম্পাসজুড়ে ‘গুপ্ত’ গ্রাফিতি এঁকে চট্টগ্রাম সিটি কলেজে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছে।

বুধবার (২২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের বটতলা সড়ক, শহীদ সালাম-বরকত হল, সমাজবিজ্ঞান অনুষদের সামনে, টিএসসি সংলগ্ন দেয়াল এবং পরিবহন এলাকার বিভিন্ন স্থানে এসব গ্রাফিতি আঁকা হয়।

প্রসঙ্গত, মঙ্গলবার (২১ এপ্রিল) চট্টগ্রাম সিটি কলেজ-এ একটি দেয়াল লিখনে থাকা ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ শব্দটি লেখাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয় এবং এতে কয়েকজন আহত হন।

গ্রাফিতি কর্মসূচিতে অংশ নেওয়া মীর মশাররফ হোসেন হল ছাত্রদলের সভাপতি শেখ সাদী হাসান বলেন, “বর্তমানে যাদের শিবির হিসেবে দেখা যাচ্ছে, তাদের অনেকেই অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত ছিল। সেই বিষয়টি সামনে আনলে উল্টো ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটছে।”

তিনি আরও বলেন, শিক্ষাঙ্গনকে সহিংসতা ও গোপন রাজনৈতিক কর্মকাণ্ডমুক্ত রাখতে হবে এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি সহনশীল ও গণতান্ত্রিক রাজনীতি প্রতিষ্ঠা জরুরি।

শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির মোহাম্মদ বাবর অভিযোগ করে বলেন, শিবিরের ‘গুপ্ত’ রাজনৈতিক কর্মকাণ্ড একটি বাস্তবতা। চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল নেতাকর্মীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলার প্রতিবাদেই এ কর্মসূচি পালন করা হয়েছে।


ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং
ঢাকা কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে পোস্টারিং

বিএনপির বিরুদ্ধে ধারাবাহিকভাবে ‘প্রোপাগান্ডা’ ছড়ানোর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করে ঢাকা কলেজ ক্যাম্পাসে পোস্টারিং করেছে ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে নতুন করে রাজনৈতিক বিতর্কের সৃষ্টি হয়েছে।সোমবার (৩ আগস্ট) সকালে ঢাকা কলেজের প্রশাসনিক ভবন, প্রধান ফটকসহ ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ...

১৫ ঘন্টা আগে


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

৪ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

৪ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom