ক্যাম্পাস

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ১২ হলের ভোট গণনা সম্পন্ন, বাকি ৯

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: ১২ হলের ভোট গণনা সম্পন্ন, বাকি ৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচনের ভোট গণনা চলছে। 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় নির্বাচন কমিশন থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, ২১টি আবাসিক হলের মধ্যে ১২টির ভোট গণনা শেষ হয়েছে। বাকি ৯টি হলের ভোট গণনা প্রক্রিয়াধীন রয়েছে। হল সংসদের ভোট গণনা সম্পন্ন হওয়ার পর কেন্দ্রীয় সংসদের ব্যালট গণনা শুরু হবে।

নির্বাচন কমিশনের একজন সদস্য জানান, দুটি পৃথক টেবিলে ভোট গণনা কার্যক্রম চলছে। ভোরের দিকে কয়েকটি হলের প্রার্থীদের এজেন্ট উপস্থিত না থাকায় সাময়িকভাবে গণনা স্থগিত করা হয়। তবে যেসব হলে এজেন্টরা উপস্থিত ছিলেন, সেখানে গণনা অব্যাহত ছিল।

এর আগে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে ব্যালট বাক্সগুলো সিনেট ভবনে আনা হয় এবং রাত ১০টার পর গণনা শুরু হয়। সিনেট ভবনে পোলিং এজেন্টদের উপস্থিতিতে ভোট গণনা চলছে, যেখানে প্রধানত হল সংসদের প্রার্থীদের এজেন্টরা উপস্থিত আছেন।

রাত পৌনে ৩টায় নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক খো. লুৎফুল এলাহী সাংবাদিকদের বলেন, বর্তমানে শুধুমাত্র হল সংসদের ভোট গণনা চলছে। তিনি জানান, জুমার নামাজের আগে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু করা সম্ভব হবে না। সব মিলিয়ে ফলাফল ঘোষণা হতে দুপুর গড়িয়ে যেতে পারে।

অধ্যাপক এলাহী আরও বলেন, শিক্ষক ও কর্মকর্তারা সারাদিন ভোটগ্রহণের দায়িত্ব পালন করেছেন এবং এখন গণনা কার্যক্রমেও যুক্ত আছেন। স্বাভাবিকভাবেই তারা ক্লান্ত, যে কারণে গণনা কিছুটা ধীর গতিতে হচ্ছে।


রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা
রাবিতে শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু জিএস-এজিএসসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) গত ২৭ জুলাই সংঘটিত সহিংসতায় মারধরের শিকার শিক্ষার্থী মাহমুদুল হাসানকে হত্যাচেষ্টার অভিযোগে রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বিরসহ ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) রাজশাহীর একটি আদালতে মাহমুদুল হাসানের বাবা এ মামলা দায়ের করেন।মামলায় সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...

২ দিন আগে


বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি
বিভিন্ন অভিযোগে ঢাবির ৩ শিক্ষক সাময়িক বরখাস্ত, আরও ৪ জনকে দায়িত্ব থেকে অব্যাহতি

বিভিন্ন অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিনজন শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একই সঙ্গে পৃথক অভিযোগের ভিত্তিতে আরও চারজন শিক্ষককে একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়।বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ,

২ দিন আগে


সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার
সমকামিতার অভিযোগে আটক ঢাবি শিক্ষার্থীকে সূর্যসেন হল থেকে স্থায়ী বহিষ্কার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হলে সমকামিতায় জড়ানোর অভিযোগে আটক হওয়া নাঈমুর রেজা নামে এক শিক্ষার্থীকে হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, হল প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী ওই শিক্ষার্থীকে স্থায়ীভাবে হল থেকে বহিষ্কার করা হয়েছে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপস্থিতিতে তাকে...

২ দিন আগে


রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের
রাবিতে শিক্ষার্থী মারধরের ঘটনায় দুইজন গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের দাবি বিভিন্ন ছাত্রসংগঠনের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারসহ ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারধরের শিকার তিন শিক্ষার্থীর মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। নিষিদ্ধ ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ড-সংক্রান্ত একটি মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হলেও, একই ঘটনায় প্রক্টর কার্যালয় ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের ওপর হামলাকে ‘মব সন্ত্রাস’ আখ্যা দিয়ে নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছে...

৪ দিন আগে

Dr.Mahfuzul Alom