জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টায় উদ্বেগ, ভোট পাহারায় থাকার আহ্বান ডা. শফিকুর রহমানের
ছবি: সংগৃহীত
জাল ভোট, পোলিং এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া, কেন্দ্র দখলের চেষ্টা এবং নারীদের হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে ফলাফল ঘোষণার আগ পর্যন্ত ভোট পাহারায় থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দ্রুত পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানান।
বৃহস্পতিবার বেলা ৩টা ৫১ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, গতকাল থেকেই জনগণ গুজবকে পরাজিত করে ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা ও ষড়যন্ত্র প্রতিরোধ করেছেন। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
তবে তিনি অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে জাল ভোট দেওয়ার চেষ্টা, পোলিং এজেন্টদের ওপর হামলা, নারীদের হেনস্তা এবং কেন্দ্র দখলের অপচেষ্টা চলছে-যা উদ্বেগজনক।
তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত যেন ভোটকেন্দ্রগুলোর পাহারাদার হিসেবে দায়িত্ব পালন করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করা হয়, যাতে কারও পক্ষে ভোট ছিনিয়ে নেওয়া সম্ভব না হয়।
একই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখতে এখন পর্যন্ত তারা আন্তরিকতার সঙ্গে কাজ করলেও আরও ত্বরিত ও কঠোর পদক্ষেপ প্রয়োজন। কেন্দ্র দখল ও ব্যালট ছিনতাইয়ের যেকোনো ষড়যন্ত্র কঠোরভাবে দমন করার আহ্বান জানান তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, “জনগণের ভোটের আমানত রক্ষা করুন, জনগণের পাশে থাকুন।”
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৪ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৪ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১৩ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
