জামায়াত মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি করলেও মাঠ পর্যায়ে সাপোর্ট দেয় : মাসুদ কামাল
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদলের অপ্রত্যাশিত পরাজয়ের কারণ নিয়ে কথা বলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল।
তার মতে, ছাত্রদলের এই ভরাডুবির পেছনে একাধিক কারণ রয়েছে, যার মধ্যে জাতীয় রাজনীতির প্রভাব এবং জামায়াতে ইসলামীর কৌশলগত অবস্থান অন্যতম।
বুধবার (১০ সেপ্টেম্বর) তার নিজের ইউটিউব চ্যানেল 'কথা'-তে প্রকাশিত এক ভিডিওতে তিনি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
মাসুদ কামাল বলেন, গত বছরের ৫ আগস্টের পর থেকে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর বিভিন্ন ধরনের নির্যাতন, অত্যাচার ও হয়রানি শুরু হয়। এসব ঘটনায় অনেক ক্ষেত্রে বিএনপি নেতাকর্মীদের নাম উঠে এসেছে। শারীরিক নির্যাতন, গণপিটুনি, এবং পরবর্তীতে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। এর ফলে অনেক প্রতিষ্ঠিত ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান দখলের পাঁয়তারাও করা হয়।
তিনি উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষার্থী ছাত্রলীগ করে, তারা সাধারণত এমন পরিবার থেকে আসে না যারা বিএনপি বা জামায়াতের রাজনীতিতে জড়িত। তাদের অনেকেই হয় বংশগতভাবে আওয়ামী লীগ সমর্থক, অথবা ঢাকায় এসে নতুন করে ছাত্রলীগের সঙ্গে যুক্ত হয়েছে। গত এক বছরে এই শিক্ষার্থীদের অনেকেই নিজ নিজ এলাকায় বিএনপি বা তার অঙ্গসংগঠন দ্বারা অত্যাচারিত ও নিগৃহীত হয়েছে। যখন একজন শিক্ষার্থী দেখছে যে তার বাবা বা পরিবারের অন্য সদস্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের হাতে নির্যাতিত হচ্ছেন, তখন তিনি বিএনপির অঙ্গসংগঠন হিসেবে ছাত্রদলকে ভোট দেবেন না। এটিই ডাকসু নির্বাচনে প্রতিফলিত হয়েছে।
মাসুদ কামাল আরও বলেন যে ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভোট মূলত ছাত্রশিবিরের দিকে চলে গেছে। একমাত্র জগন্নাথ হল (হিন্দু অধ্যুষিত) ছাড়া প্রায় সব হলে এই ঘটনা ঘটেছে। এমনকি মেয়েদের হলগুলোতেও ছাত্রশিবির অপ্রত্যাশিতভাবে জয়লাভ করেছে, কারণ ছাত্রলীগের ভোট তাদের পক্ষে চলে গিয়েছিল।
এই রাজনৈতিক বিশ্লেষক জানান, বিভিন্ন প্রত্যন্ত এলাকায় জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের এক ধরনের ইতিবাচক সম্পর্ক রয়েছে। জামায়াত নেতারা মুখে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য বিভিন্ন সময়ে আওয়ামী লীগবিরোধী কথা বললেও, মাঠ পর্যায়ে তারা আওয়ামী লীগকে এক ধরনের সমর্থন দিয়ে আসছে। এর কারণ হিসেবে তিনি বলেন, এটি ছিল জামায়াতের একটি কৌশল। যখন একজন আওয়ামী লীগ নেতা সংকটে পড়েন, তখন স্থানীয় জামায়াতের লোকজন তার ব্যবসা প্রতিষ্ঠান বা সম্পদ রক্ষার চেষ্টা করে। এর মাধ্যমে তারা আওয়ামী লীগ সমর্থকদের নিজেদের দিকে আনার চেষ্টা করেছে। এই তথ্য তিনি বিভিন্ন সূত্র থেকে পেয়েছেন বলে দাবি করেন।
‘বিএনপি জনগণের দল, ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে’: টুকু
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিএনপি জনগণের দল ও জনবান্ধব দল। বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে এবং তাদের ভালো রাখার চেষ্টা করা হয় বলে মন্তব্য করেন তিনি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদের হলরুমে বকনা ও পশুখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব...
৩ ঘন্টা আগে
শফিকুর রহমানের সঙ্গে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের বৈঠক
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে বাংলাদেশ ও চীনের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়। এ সময়...
৩ ঘন্টা আগে
পলাতকদের ফিরিয়ে এনে বিচার করা হবে: এমপি কয়ছর
সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ বলেছেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সরকার গঠন করেছে। তবে দেশকে অস্থিতিশীল করতে সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে বলে দাবি করেছেন তিনি।সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তিগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে...
১২ ঘন্টা আগে
‘যারা রাড্ডা দখল করেছিল, তারাই এখন পরিষ্কার করছে’: আসিফ মাহমুদ
রাজধানীর মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে যারা দখল করেছিল, তারাই এখন এসে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেন, ‘প্রথমে সর্প হয়ে দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো’-এমন কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।হামলা, ভাঙচুর ও লুটপাটের পর সোমবার দ্বিতীয় দিনের মতো রাড্ডা...
১ দিন আগে
