জামায়াতে ইসলামীর অভিনন্দন: ডাকসুতে নিরঙ্কুশ বিজয়ে ছাত্রশিবির সমর্থিত প্যানেলকে শুভেচ্ছা
অনলাইন ডেস্ক
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের নিরঙ্কুশ বিজয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর শাখার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর ড. মুহাম্মদ রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. ফখরুজ্জামান এক যৌথ বার্তায় এই শুভেচ্ছা জানান।
নেতৃবৃন্দ তাদের বার্তায় বলেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ত্যাগ ও অবদান ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। বিশেষত, সম্প্রতি ঘটে যাওয়া জুলাই বিপ্লবেও তাদের আপোসহীন ভূমিকা বিশেষভাবে স্মরণীয়। এই প্রেক্ষাপটে, ইসলামী ছাত্রশিবিরের ভূমিকা দেশ ও জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে। তারা কেবল জুলাই বিপ্লবেই নয়, বরং স্বাধীনতা-পরবর্তী সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে ঐতিহাসিক ভূমিকা রেখেছে। জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রশিবির ছিল সম্মুখ সারিতে। এর মাধ্যমে তারা দেশ, জাতি এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে অধিকতর গ্রহণযোগ্যতা লাভ করেছে।
গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে এই গ্রহণযোগ্যতার প্রতিফলন ঘটেছে। নির্বাচনে ভিপি, জিএস, এজিএস সহ মোট ২৮টি পদের মধ্যে ২৩টিতে ঐতিহাসিক বিজয় লাভ করেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। জামায়াতে ইসলামী নেতারা এই বিজয়কে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।
যৌথ বার্তায় নেতৃবৃন্দ নবনির্বাচিত ডাকসু প্রতিনিধিদের দায়িত্ব পালনে সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন। তারা সব ধরনের দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে সততা, দক্ষতা ও প্রজ্ঞার সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক সমস্যা সমাধানে কাজ করার এবং ক্যাম্পাসে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার জন্য জোর প্রচেষ্টা চালানোর আহ্বান জানান।
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...
১৮ ঘন্টা আগে
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি
১ দিন আগে
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...
২ দিন আগে
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার
২ দিন আগে
