জাতীয়

জামিন ও রাজনৈতিক অধিকারের প্রশ্ন তুললেন সারা হোসেন

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


জামিন ও রাজনৈতিক অধিকারের প্রশ্ন তুললেন সারা হোসেন

ছবি: সংগৃহীত


জুলাই অভ্যুত্থানের উদ্দেশ্য ছিল নতুন বাংলাদেশ গঠন এবং অবিচার প্রতিরোধ করা-এমন মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিচারিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে গুরুতর প্রশ্ন দেখা দিয়েছে।

রোববার (৩ মে) বিকেলে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশে (আইডিইবি) অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংস্কার বাস্তবায়ন কমিটির জাতীয় কনভেনশনের তৃতীয় পর্বের আলোচনায় তিনি এসব কথা বলেন।

‘জামিন না দেওয়ার প্রবণতা উদ্বেগজনক’

সারা হোসেন বলেন, “বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে একজন বিচারপতি বা বিচারককে ১০ বার ভাবতে হচ্ছে তিনি কাউকে জামিন দেবেন কি না, যেখানে অনেক ক্ষেত্রে কোনো সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়নি।”

তিনি আরও বলেন, “জুলাই হত্যাকাণ্ডের সঠিক বিচার আমরা চাই। কিন্তু দেখা যাচ্ছে তদন্ত দীর্ঘায়িত হচ্ছে, অথচ কোনো দৃশ্যমান প্রমাণ সামনে আসছে না। এটি কি শহীদদের সঙ্গে প্রহসন নয়?”

তার মতে, কিছু ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে গ্রেপ্তার বা আটক রাখার অভিযোগও তৈরি হচ্ছে, যা ন্যায়বিচারের সঙ্গে সাংঘর্ষিক।

মানবাধিকার প্রসঙ্গে বক্তব্য

মানবাধিকার বিষয়ে সারা হোসেন বলেন, মানবাধিকার সর্বজনীন, অবিচ্ছেদ্য ও অবিভাজনীয়। এটি শুধু বাকস্বাধীনতার মধ্যে সীমাবদ্ধ নয়; জীবনের অধিকার, নির্যাতন ও গুম থেকে সুরক্ষা, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকারও এর অন্তর্ভুক্ত।

তিনি বলেন, “আইনে সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত থাকার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না।”

গুম ও বিচার প্রক্রিয়া নিয়ে তুলনা

তিনি সাবেক গুম কমিশনের সদস্য নাবিলা ইদ্রিসের বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, আগের সময়েও আটক ব্যক্তিদের দীর্ঘদিন পর আদালতে আনা হতো এবং পরে তারা জামিন পেতেন। তবে সেই প্রক্রিয়ার মধ্যেও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটত।

বর্তমান পরিস্থিতির সঙ্গে তুলনা করে তিনি বলেন, “এখন অনেক ক্ষেত্রে জামিন প্রক্রিয়াই শুরু হচ্ছে না, যা উদ্বেগজনক।”

আইনজীবীদের অধিকার প্রসঙ্গ

বার কাউন্সিল নির্বাচনে রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে কিছু আইনজীবী অংশ নিতে না পারার বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন সারা হোসেন।

তিনি বলেন, “যাঁরা আইনজীবী হিসেবে নিয়মিত আদালতে কাজ করেন এবং যাঁদের বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগ নেই, শুধু রাজনৈতিক মতাদর্শের কারণে তাঁদের নির্বাচনে অংশ নিতে দেওয়া হচ্ছে না। এটি কি বাকস্বাধীনতার লঙ্ঘন নয়?”

আলোচনায় উপস্থিত ব্যক্তিরা

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সভাপতিত্ব করেন এবং সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন সঞ্চালনা করেন। আলোচনায় আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, সাংবাদিক আশরাফ কায়সার, জাইমা ইসলাম, যুবশক্তির সভাপতি তারিকুল ইসলাম এবং মানবাধিকারকর্মী মিনহাজ আমানসহ অনেকে।


পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী
পলাতক ফ্যাসিস্টরা রাজনীতিতে অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের রাজনীতিতে কোনো অস্থিরতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন পলাতক ফ্যাসিস্টরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক।বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দেশের রাজনীতিতে আমি কোনো অস্থিরতা দেখছি না। পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক। আমরা কোনো

২ ঘন্টা আগে


নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে
নতুন ভোটার হতে কী কী কাগজপত্র লাগবে আবেদন করবেন যেভাবে

দেশে ১৮ বছর বা তার বেশি বয়সী নাগরিকদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ রয়েছে। ভোটার হিসেবে নিবন্ধিত হওয়ার পর পাওয়া যায় জাতীয় পরিচয়পত্র (এনআইডি)। তবে নতুন ভোটার হতে হলে অনলাইনে আবেদন করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে এবং সম্পন্ন করতে হবে বায়োমেট্রিক নিবন্ধন।নতুন ভোটার নিবন্ধনের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ, বাবা-মায়ের জাতীয়...

৫ ঘন্টা আগে


Garment worker
Garment worker

পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে আবারও বৈঠকে বসছে মজুরি বোর্ডতৈরি পোশাকশিল্পে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের লক্ষ্যে গঠিত মজুরি বোর্ড আবারও সভা ডেকেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বোর্ডের পঞ্চম সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ...

১৭ ঘন্টা আগে


পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ
পাকিস্তান সফরে গেলেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে ইসলামাবাদ সফরে গেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইসলামাবাদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি।এ সফরে স্পিকারের সঙ্গে সংসদীয় প্রতিনিধিদলে রয়েছেন সংসদ সদস্য নাসের রহমান, জহরত আদিব চৌধুরী, হুমাম কাদের চৌধুরী,

১ দিন আগে

Dr.Mahfuzul Alom