জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দিতে প্রস্তুত জামায়াত: গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার জানিয়েছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তাদের দল ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার মাধ্যমে পূর্ণ নির্বাচনী প্রস্তুতি সম্পন্ন করেছে।
শুক্রবার (৩ অক্টোবর) সকালে খুলনার সোনাডাঙ্গায় ইসলামী ছাত্রশিবিরের এক পুনর্মিলনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ তথ্য দেন।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, জামায়াত নির্বাচন পেছানোর জন্য নয়, বরং ফেব্রুয়ারিতে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্দোলনের কর্মসূচি দিয়েছে। তিনি জানান, নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদের আইনী ভিত্তিসহ অন্যান্য দাবিগুলো মেনে নিতে হবে।
তিনি আরও বলেন, জামায়াত একই সাথে নির্বাচন ও আন্দোলন—দুই ধরনের প্রস্তুতিই নিচ্ছে। তাদের আন্দোলনের মূল কারণ হলো ফেব্রুয়ারিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা।
জুলাই সনদের আইনি ভিত্তি চাওয়া প্রসঙ্গে জামায়াত সেক্রেটারি জেনারেল বলেন, তাঁরা ঐকমত্য কমিশনে এই দাবি উত্থাপন করেছেন, কিন্তু একটি "বড় দলের" আপত্তির কারণে এটি বাধাগ্রস্ত হচ্ছে। তাঁর ভাষ্যমতে, ওই দলটি মৌলিক সংস্কার চায় না এবং তারা মনে করছে যে তারা ক্ষমতায় চলে গেছে।
তিনি পিআর (Proportional Representation) পদ্ধতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের অনেক দেশে পিআর পদ্ধতি চালু আছে এবং এর বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা হতে পারে। জামায়াত আলোচনার জন্য প্রস্তুত। তিনি কমিশনকে জানিয়েছেন যে পিআর পদ্ধতির জন্য গণভোটের প্রয়োজন। তবে, তাঁর অভিযোগ—অন্য দলটি মনে করছে, তারা যা বলবে তাই হবে।
পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক গোলাম পরওয়ার জামায়াতের কর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে পূর্ণ শক্তিতে কাজ করার জন্য এখন থেকেই নির্বাচনী মাঠে নামতে হবে।
খুলনা মহানগর ছাত্রশিবিরের সভাপতি আরাফাত হোসেন মিলনের সভাপতিত্বে ও সেক্রেটারি রাকিব হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত এই অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন খুলনা জেলা জামায়াতের আমির মাওলানা এমরান হোসাইন, মহানগর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হুসাইন হেলাল ও নড়াইল জেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট আতাউর রহমান বাচ্চু। এছাড়া জামায়াতের খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এবং খুলনা মহানগর আমীর অধ্যাপক মাহফুজুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।
ফ্যাসিবাদের পুনরাবৃত্তি না করার আহ্বান জামায়াত আমিরের, বিএনপিকে আত্মসমালোচনার পরামর্শ
ক্ষমতাসীন দল বিএনপির উদ্দেশে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ সাড়ে ১৭ বছর রাজনৈতিক নিপীড়নের শিকার হওয়ার অভিজ্ঞতা এত দ্রুত ভুলে যাওয়া উচিত নয়। তার অভিযোগ, বর্তমান পরিস্থিতিতে বিএনপির কিছু কর্মকাণ্ডে অতীতের ফ্যাসিবাদী শাসনের প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।রোববার (২ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের...
১ দিন আগে
নারায়ণগঞ্জে এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারীকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা বিএনপি নেতাদের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নারায়ণগঞ্জে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির নেতারা। প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এনসিপির নেতাদের মন্তব্যের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ ঘোষণা দেওয়া হয়।শনিবার (১ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় অনুষ্ঠিত সমাবেশে এ বক্তব্য দেন নেতারা।সমাবেশে নারায়ণগঞ্জ
১ দিন আগে
জুলাইয়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে কাউকে ছাড় দেবে না বাংলাদেশ: সাদিক কায়েম
জুলাই আন্দোলনের চেতনা, আত্মত্যাগ ও গণ-আকাঙ্ক্ষার সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করলে দেশের জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম। তিনি বলেন, “জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করলে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না।”শুক্রবার (৩১ জুলাই) রাতে কুমিল্লা নগরীতে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)...
১ দিন আগে
এআই দিয়ে তৈরি ভুয়া ভিডিও প্রচারের অভিযোগ এমপি এম নাসের রহমানের
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি ভুয়া ভিডিও বলে দাবি করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। তিনি বিষয়টিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার অপচেষ্টা উল্লেখ করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া
১ দিন আগে
