জাতীয়

জাতীয় সংসদে পাস হলো ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


জাতীয় সংসদে পাস হলো ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’

ছবি: সংগৃহীত


জাতীয় সংসদে ‘জুয়া প্রতিরোধ আইন, ২০২৬’ পাস হয়েছে। নতুন এই আইনের মাধ্যমে ১৮৬৭ সালের ঔপনিবেশিক আমলের The Public Gambling Act, 1867 বাতিল করা হয়েছে। আধুনিক প্রযুক্তিনির্ভর জুয়া, অনলাইন বেটিং, ক্রিপ্টোকারেন্সিভিত্তিক লেনদেন এবং অর্থপাচার মোকাবিলায় নতুন আইনে বিস্তৃত বিধান যুক্ত করা হয়েছে।

আইনের প্রধান বৈশিষ্ট্য

  • মোট ২৪টি বিষয়ের সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে:

    • জুয়া ও অনলাইন জুয়া

    • দূরবর্তী (Remote) জুয়া

    • বেটিং (বাজি)

    • বুকমেকার (Bookmaker)

    • ম্যাচ ফিক্সিং ও স্পট ফিক্সিং

    • ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম

    • ডিজিটাল ওয়ালেট

    • ক্রিপ্টোকারেন্সি

    • ভুয়া ও ঘোস্ট সিম

    • ভুয়া এমএফএস অ্যাকাউন্ট

    • মিরর সাইট

    • ভিপিএনসহ বিভিন্ন প্রযুক্তিগত মাধ্যম

শাস্তির বিধান

অপরাধের ধরন অনুযায়ী ১৪ ধরনের শাস্তির বিধান রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য-

  • সাধারণ জুয়া: সর্বোচ্চ ২ বছর কারাদণ্ড বা ২ লাখ টাকা জরিমানা, অথবা উভয় দণ্ড।

  • অনলাইন বা দূরবর্তী জুয়া: সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা।

  • অনলাইন বেটিং: সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

  • জুয়ার আসর পরিচালনা: সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা; প্রয়োজন হলে সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে।

  • ম্যাচ ফিক্সিং: সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও ১ কোটি টাকা জরিমানা।

  • স্পট ফিক্সিং: সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা।

  • জুয়ার বিজ্ঞাপন, স্পন্সরশিপ বা বিভ্রান্তিকর প্রচারণা: সর্বোচ্চ ৩ বছর কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা।

  • ভিপিএন, প্রক্সি, মিরর সাইট বা ক্লাউড অবকাঠামো ব্যবহার করে জুয়া পরিচালনা: সর্বোচ্চ ৭ বছর কারাদণ্ড ও ৫ কোটি টাকা জরিমানা।

  • ভুয়া সিম, ঘোস্ট সিম, ভুয়া এমএফএস বা বায়োমেট্রিক জালিয়াতির মাধ্যমে জুয়া পরিচালনা: সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড (সংঘবদ্ধ অপরাধ বা অর্থপাচারের ক্ষেত্রে) এবং ৫ কোটি টাকা জরিমানা পর্যন্ত।

অর্থপাচার ও সম্পদ জব্দ

  • জুয়ার অর্থ ব্যাংক, এমএফএস, ডিজিটাল ওয়ালেট, হুন্ডি বা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে লেনদেন করলে তা মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর অধীন সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হবে।

  • আদালত অপরাধে ব্যবহৃত বা অর্জিত ব্যাংক হিসাব, এমএফএস অ্যাকাউন্ট, ডিজিটাল ওয়ালেট, ক্রিপ্টো সম্পদ, সার্ভার, ডোমেইন ও অন্যান্য সম্পদ বাজেয়াপ্ত করতে পারবেন।

কোম্পানি ও ডিজিটাল প্ল্যাটফর্মের দায়

কোনো কোম্পানি, ডিজিটাল গ্যাম্বলিং প্ল্যাটফর্ম, পেমেন্ট গেটওয়ে বা হোস্টিং সেবাদাতার মাধ্যমে অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট পরিচালক বা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেও দায়ী করা যাবে। প্রয়োজনে প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল বা কার্যক্রম স্থগিত করার ক্ষমতাও আদালতের থাকবে।

বিচার ও তদন্ত

  • অনলাইন জুয়া ও সাইবারভিত্তিক অপরাধের বিচার হবে সাইবার ট্রাইব্যুনালে।

  • অন্যান্য অপরাধের বিচার হবে সংশ্লিষ্ট ফৌজদারি আদালতে।

  • আইনের অধীন সব অপরাধ আমলযোগ্য, জামিন অযোগ্য এবং আপস অযোগ্য।

  • তদন্ত করবেন সাব-ইন্সপেক্টরের নিচের পদমর্যাদার নয়-এমন পুলিশ কর্মকর্তা।

সরকারের বিশেষ ক্ষমতা

সরকার বা সরকার-নির্ধারিত কর্তৃপক্ষ জনস্বার্থে-

  • জুয়া-সংশ্লিষ্ট ওয়েবসাইট, অ্যাপ, ডোমেইন, আইপি, ইউআরএল, সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ বা চ্যানেল ব্লক বা নিষিদ্ধ করতে পারবে।

  • প্রয়োজন হলে জুয়া-সংশ্লিষ্ট ব্যাংক হিসাব, এমএফএস, ডিজিটাল ওয়ালেট ও ক্রিপ্টো ওয়ালেট বন্ধ করার নির্দেশ দেওয়া যাবে।

সরকারের মতে, নতুন এই আইন কার্যকর হলে প্রযুক্তিনির্ভর জুয়া, অনলাইন বেটিং, ডিজিটাল আর্থিক প্রতারণা ও অর্থপাচার প্রতিরোধে একটি আধুনিক ও সমন্বিত আইনি কাঠামো প্রতিষ্ঠিত হবে।


ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ত্রিশিতা মওলাসহ একটি প্রতিনিধিদল। সাক্ষাৎকালে বিশেষায়িত পুলিশ ইউনিটের সক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডিএমপি কমিশনারের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে জিএসএফ...

৭ মিনিট আগে


গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক
গোপন তদন্তের আওতায় পুলিশের ৬৫৩৯ পরিদর্শক

পুলিশের ৬ হাজার ৫৩৯ পরিদর্শকের বিষয়ে গোপন তদন্ত শুরু করেছে পুলিশ সদর দপ্তর। রাজধানীসহ দেশের বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করা কয়েকজন কর্মকর্তার সাম্প্রতিক বিতর্কিত কর্মকাণ্ডের পর অধিকতর বিশ্বাসযোগ্য ও আস্থাভাজন কর্মকর্তাদের ওসি পদে পদায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।এ জন্য পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট শাখা...

১ ঘন্টা আগে


ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না
ক্ষমতা পেয়ে জনগণকে বোকা ভাবার ভুল করবেন না

পুরোনো গল্প দিয়েই শুরু করি। ১৯৪৬ সালে ব্রিটিশ শাসনামলের শেষ নির্বাচনে তৎকালীন পূর্ববঙ্গে মুসলিম লীগ ১১৯টি আসনের মধ্যে ১১৩টিতে জয় পেয়েছিল। গোটা উপমহাদেশে দলটি আর কোনো প্রদেশে পূর্ববঙ্গের মতো সাফল্য পায়নি। ১৯৪৭ সালের ১৪ আগস্ট পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর পূর্ববঙ্গের মানুষের মধ্যে ছিল বিপুল উচ্ছ্বাস।দোমিনিক লাপিয়ের ও ল্যারি কলিন্সের ফ্রিডম...

১ ঘন্টা আগে


বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু
বিএনপি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে: সুলতান সালাউদ্দিন টুকু

বিএনপি জনবান্ধব দল এবং দলটি ক্ষমতায় এলে জনগণ ভালো থাকে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, জনগণকে ভালো রাখার চেষ্টা করে বিএনপি।মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।সুলতান সালাউদ্দিন টুকু বলেন, দেশের...

১২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom