জ্বালানি পরিস্থিতি ‘সংকট’ নয়-সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে বিদ্যমান জ্বালানি তেলের পরিস্থিতিকে ‘সংকট’ হিসেবে মানতে নারাজ স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি দাবি করেছেন, জ্বালানির কারণে বোরো চাষাবাদ, শিল্প উৎপাদন বা ব্যবসা-বাণিজ্যে কোনো বড় ধরনের ব্যাঘাত ঘটেনি।
বুধবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উত্থাপিত ‘জ্বালানি সংকট নিরসন’ সংক্রান্ত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আমি এটাকে সংকট বলতে চাই না। যদি প্রকৃত সংকট হতো, তাহলে কি কোনো মিল-কারখানা বন্ধ হয়ে যেত না? চাষাবাদ, শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য-সবই স্বাভাবিকভাবে চলছে।”
জ্বালানি তেলের কালোবাজারি ও মজুত প্রসঙ্গে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে এসব অনিয়ম দমন করছে। অনলাইনভিত্তিক কালোবাজারি চক্রকেও শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সীমান্ত দিয়ে জ্বালানি পাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, কিছু ক্ষেত্রে পাচারের প্রবণতা থাকলেও সরকার তা কার্যকরভাবে নিয়ন্ত্রণে এনেছে।
এছাড়া পুলিশ বাহিনীর সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান কাঠামো রাতারাতি পরিবর্তন সম্ভব নয়, তবে বাহিনীকে আরও জনবান্ধব ও দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। “বাংলাদেশে ‘মব কালচার’ বন্ধে আমরা কাজ করছি,”-যোগ করেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রামের সলিমপুর এলাকা ও সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমনে সফল অভিযান পরিচালিত হয়েছে।
সবশেষে তিনি জাতীয় স্বার্থে সরকার ও বিরোধী দলের মধ্যে ঐক্য বজায় রাখার আহ্বান জানান এবং অযাচিত আতঙ্ক বা নেতিবাচক প্রচারণা থেকে বিরত থাকার অনুরোধ করেন।
৪ হাজার ৫৯২ জনবল নিয়ে সাইবার পুলিশ ইউনিট গঠন
সাইবার অপরাধ প্রতিরোধ ও ডিজিটালি সুরক্ষিত পরিবেশ নিশ্চিত করতে ৪ হাজার ৫৯২ জনবল নিয়ে বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’ গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। নতুন এ ইউনিটে সাইবার সিকিউরিটি এক্সপার্ট, ফিন্যান্সিয়াল ডেটা অ্যানালিস্ট, ক্রিপ্টো অ্যানালিস্ট, ম্যালওয়্যার অ্যানালিস্ট ও ডার্ক ওয়েব অ্যানালিস্টসহ বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের যুক্ত করার সুযোগ রাখা...
৭ ঘন্টা আগে
ফেনীতে ১,৫৪২ কোটি টাকার মুহুরী-কহুয়া প্রকল্প উদ্বোধন
প্রধানমন্ত্রী তারেক রহমান ফেনীর পরশুরামে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা ব্যয়ে ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (প্রথম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করেছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ফলক উন্মোচনের মাধ্যমে প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সেখানে...
১১ ঘন্টা আগে
জানুয়ারি-জুনে ইউপি নির্বাচন, প্রস্তুতি পর্যালোচনা করছে ইসি
আগামী জানুয়ারি থেকে জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার বিষয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর বক্তব্যের পর নির্বাচনী প্রস্তুতি ও পরিকল্পনা পর্যালোচনা করছে নির্বাচন কমিশন (ইসি)।বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।তিনি বলেন,...
১২ ঘন্টা আগে
প্রবীণদের আর্থিক নিরাপত্তা ও স্বাস্থ্যসেবায় কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী
প্রবীণ নাগরিকদের আর্থিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বয়স্ক ভাতা সম্প্রসারণের পাশাপাশি ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে আর্থিক সহায়তা, প্রাথমিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণ এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে।আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ উপলক্ষে বুধবার (৩০ সেপ্টেম্বর) দেওয়া এক...
১৯ ঘন্টা আগে
