বানিজ্য

জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার

অনলাইন ডেস্ক

৮ দিন আগে


জ্বালানি তেলের দাম বাড়তেই চড়া নিত্যপণ্যের বাজার

ছবি: সংগৃহীত


জ্বালানি তেলের দাম বাড়ার এক দিনের মধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে রাজধানীর নিত্যপণ্যের বাজারে। খোলা সয়াবিন তেল, রসুন, সবজি, ডিম ও মাছসহ বিভিন্ন পণ্যের দাম বেড়েছে। এক দিনের ব্যবধানে খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১০ টাকা এবং চায়না রসুনের দাম কেজিতে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারে খোলা সয়াবিন তেল ২০০ টাকা থেকে বেড়ে ২১০ টাকা লিটার দরে বিক্রি হচ্ছে। পাম তেলের দামও লিটারে ৫ টাকা বেড়ে ১৯০ থেকে ১৯৫ টাকা হয়েছে।

রসুনের বাজারেও দাম বেড়েছে। চায়না রসুন ১৩০ টাকা থেকে বেড়ে ১৫০ টাকা এবং দেশি রসুন ৯০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বুটের দাম ১০৮ থেকে বেড়ে ১২০ টাকা এবং ছোলার দাম ৯০ থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। চালের দামও বেড়েছে। পায়জাম ও ২৮ চালের বস্তায় ১০০ টাকা করে বাড়তি দাম নেওয়া হচ্ছে।

লালবাগের এক মুদি দোকানি বলেন, আগে পায়জাম চালের বস্তা ১ হাজার ৩০০ টাকা এবং ২৮ চালের বস্তা ১ হাজার ৪০০ টাকায় কিনতেন। এখন দুটির দামই বস্তাপ্রতি ১০০ টাকা করে বেড়েছে। রসুনের দামও এক লাফে বেড়েছে বলে জানান তিনি।

এক দিনের ব্যবধানে বাড়ল সবজির দাম

রাজধানীর বাজারে প্রায় সব ধরনের সবজির দামই এক দিনের ব্যবধানে বেড়েছে। শিম ২৪০ থেকে বেড়ে ২৪৫ টাকা, পেঁপে ২৫ থেকে ৩৫ টাকা, বরবটি ১০০ থেকে ১০৫ টাকা এবং ঝিঙা ও চিচিঙ্গা ৬০ থেকে ৬৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

ধুন্দল ও করলা ৭৫ থেকে বেড়ে ৮৫ টাকা, পটল ৭০ থেকে ৭৫ টাকা, ঢ্যাঁড়স ৭০ থেকে ৭৫ টাকা, টমেটো ৯০ থেকে ১০০ টাকা, শসা ৮০ থেকে ৮৫ টাকা এবং গোল বেগুন ১৪০ থেকে ১৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া মিষ্টি কুমড়া ৬০ থেকে ৬৫ টাকা এবং কাঁচা মরিচ ২০০ থেকে বেড়ে ২০৫ টাকা কেজি হয়েছে। লাউ প্রতি পিস ৬০–৭০ টাকা থেকে বেড়ে ৬৫–৭৫ টাকা, জালি ৫০ থেকে ৫৫ টাকা এবং কাঁচা কলা প্রতি হালি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হচ্ছে।

লালবাগের এক সবজি বিক্রেতা বলেন, পাইকারি বাজার থেকে যে দামে পণ্য কিনে আনেন, তার সঙ্গে সামান্য লাভ রেখে বিক্রি করতে হয়। পাইকারিতে দাম বাড়লে খুচরা বাজারেও দাম বাড়াতে হয়। তবে দাম বেশি হলে ক্রেতারা কম কেনেন বলেও জানান তিনি।

ডজনপ্রতি ৫ টাকা বেড়েছে ডিমের দাম

ডিমের দামও ডজনপ্রতি ৫ টাকা বেড়েছে। বর্তমানে প্রতি ডজন ডিম ১৪৫ থেকে ১৫০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে মুরগির বাজারে বড় কোনো পরিবর্তন দেখা যায়নি। ব্রয়লার ১৯০ টাকা, সোনালি ৩১০–৩২০ টাকা, হাইব্রিড ২৯০–৩০০ টাকা এবং লেয়ার মুরগি ৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গরুর মাংসের দামও অপরিবর্তিত রয়েছে; প্রতি কেজি ৮০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের দামও ঊর্ধ্বমুখী

মাছের বাজারেও বেড়েছে দাম। বিক্রেতাদের দেওয়া তথ্য অনুযায়ী, গতকালের তুলনায় বিভিন্ন ধরনের মাছের দাম কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে।

বর্তমানে তেলাপিয়া ২৫০–২৬০ টাকা, পাঙাশ ২৩০–২৫০ টাকা, রুই-কাতলা ৩৮০–৪২০ টাকা এবং চিংড়ি ১ হাজার থেকে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পাবদা ৩৫০–৪০০ টাকা, মৃগেল ২৫০–৩০০ টাকা, দেশি কই ৭০০–৮০০ টাকা, চাষের কই ৩০০ টাকা এবং পোয়া ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আকারভেদে চাষের শিং মাছ ৩০০–৪৫০ টাকা এবং মাঝারি আকারের রুই ৩০০–৩৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

নিউমার্কেটের এক মাছ বিক্রেতা বলেন, রাজধানীর বাজারে আসা মাছের বড় একটি অংশ ঢাকার বাইরে থেকে আসে। জ্বালানি তেলের দাম বাড়ায় পরিবহন ও পাইকারি পর্যায়ে খরচ বেড়েছে বলে তারা জানতে পারছেন। ফলে খুচরা বাজারেও মাছের দাম ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। পরিবহন ব্যয় আরও বাড়লে মাছের দামও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন তিনি।

দাম বাড়ায় সাধারণ ক্রেতাদের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। লালবাগের এক নারী ক্রেতা বলেন, নতুন সরকার আসার পর বাজারদর কিছুটা কমার আশা করেছিলেন। কিন্তু এর পরিবর্তে নিত্যপণ্যের দাম আবারও বাড়ছে। এভাবে দাম বাড়তে থাকলে সাধারণ মানুষের সংসার চালানো কঠিন হয়ে পড়বে।


ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের
ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নীতিমালা বাংলাদেশ ব্যাংকের

ইসলামি ধারার ব্যাংকগুলোর ‘ইসলামিক ক্রেডিট কার্ড’ পরিচালনায় পূর্ণাঙ্গ নীতিমালা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নীতিমালায় কার্ডের ব্যবহার, ব্যাংকের মাশুল আদায়, গ্রাহক সুরক্ষা, অননুমোদিত লেনদেন ও ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা...

১ দিন আগে


আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি
আড়াই মাসেই এলএনজিতে ১০ হাজার কোটি টাকা ভর্তুকি

চলতি অর্থবছরের প্রথম আড়াই মাসেই তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খাতে সরকারকে ১০ হাজার ৩০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে। অথচ পুরো অর্থবছরের জন্য এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ৬ হাজার ৫০০ কোটি টাকা। ফলে নির্ধারিত বরাদ্দের চেয়ে এরই মধ্যে প্রায় ৩ হাজার ৮০০ কোটি টাকা বেশি ভর্তুকি দিতে হয়েছে।মধ্যপ্রাচ্যের যুদ্ধ...

৪ দিন আগে


পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন
পাঁচ ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

দেশে প্রাথমিকভাবে পাঁচটি ডিজিটাল ব্যাংক স্থাপনের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এসব ব্যাংকের জন্য লেটার অব ইনটেন্ট (এলওআই) অনুমোদন করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রস্তাবিত পাঁচটি ডিজিটাল ব্যাংকের এলওআই অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।অনুমোদন পাওয়া ব্যাংকগুলো হলো-বিকাশ ডিজিটাল ব্যাংক, বুস্ট-রবি, কোড়ি, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং নোভা ডিজিটাল

৬ দিন আগে


কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন
কাতার থেকে অতিরিক্ত দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে অতিরিক্ত দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিজিপি)।বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সিসিজিপির ৪৬তম সভায় এ প্রস্তাব অনুমোদন করা হয়।প্রস্তাব অনুযায়ী, অতিরিক্ত এলএনজির কার্গো দুটি আগামী

৭ দিন আগে

Dr.Mahfuzul Alom