আন্তর্জাতিক

জোকোভিচকে হারিয়ে ফাইনালে আলকারাজ, প্রতিপক্ষ সিনার

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


জোকোভিচকে হারিয়ে ফাইনালে আলকারাজ, প্রতিপক্ষ সিনার

স্প্যানিশ টেনিস তারকা কার্লোস আলকারাজ ইউএস ওপেনের সেমিফাইনালে সার্বিয়ার নোভাক জোকোভিচকে সরাসরি সেটে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে উঠেছেন। এই জয়ের ফলে আলকারাজ তার আগের হারের প্রতিশোধও নিলেন।

শুক্রবার গভীর রাতে অনুষ্ঠিত সেমিফাইনাল ম্যাচে আলকারাজ তার দুর্দান্ত ফর্ম ধরে রেখেছিলেন এবং জোকোভিচকে ৬-৪, ৭-৬, ৬-২ গেমে পরাজিত করেন। এর আগে অলিম্পিক এবং অস্ট্রেলিয়ান ওপেনে জোকোভিচের কাছে হেরেছিলেন আলকারাজ। উইম্বলডনের পর এটিই জোকোভিচের প্রথম কোনো বড় টুর্নামেন্টে অংশগ্রহণ ছিল, তবে শারীরিক সমস্যার কারণে তিনি তার স্বাভাবিক ছন্দে ফিরতে পারেননি। এর ফলে, ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডধারী এই কিংবদন্তিকে আরও কিছুদিনের জন্য তার ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের জন্য অপেক্ষা করতে হবে।

মাত্র ২২ বছর বয়সে আলকারাজ ওপেন যুগে তৃতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে তার সপ্তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেন।

অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার কানাডিয়ান ফেলিক্স আগার-আলিয়াসিমেকে ৬-১, ৩-৬, ৬-৩, ৬-৪ সেটে পরাজিত করে ফাইনালে আলকারাজের প্রতিপক্ষ হিসেবে নিজের জায়গা নিশ্চিত করেছেন।


মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২
মাঝ আকাশে কেঁপে উঠল দিল্লিগামী বিমান, আহত অন্তত ১২

থাইল্যান্ডের ফুকেট থেকে ভারতের রাজধানী দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান মাঝ আকাশে হঠাৎ তীব্র টার্বুলেন্সের মুখে পড়ে। আকস্মিক এই ঝাঁকুনিতে বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং দুই কেবিন ক্রুসহ অন্তত ১২ জন আহত হন। মঙ্গলবার (৪ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, ফুকেট...

১৫ ঘন্টা আগে


স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক
স্কুলে ঢুকে ৩০ সেকেন্ডে শিক্ষিকাকে ৩৪ ছুরিকাঘাত, গ্রেপ্তার যুবক

ভারতের হরিয়ানা রাজ্যের ফরিদাবাদে একটি বেসরকারি স্কুলে ঢুকে মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে ২৯ বছর বয়সী এক শিক্ষিকাকে ৩৪ বার ছুরিকাঘাত করে হত্যা করেছে এক মুখোশধারী যুবক। চাঞ্চল্যকর এ ঘটনায় দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।মঙ্গলবার (৪ আগস্ট) সকালে স্কুলের ভেতরে হামলার শিকার শিক্ষিকাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় আল ফালাহ...

১৯ ঘন্টা আগে


‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা
‘আমি মানুষ হত্যা করতে চাই না’, ইরান ইস্যুতে ট্রাম্পের কূটনৈতিক বার্তা

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের সঙ্গে সামরিক সংঘাতের পরিবর্তে কূটনৈতিক সমাধানের ওপর জোর দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমেই সংকটের সমাধান চান তিনি।এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, “আমি একটি চুক্তি করতে চাই। আমি মানুষ হত্যা করতে চাই না।” তার মতে, যুদ্ধ শুরু...

১ দিন আগে


বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক
বিহারে বিজেপির শক্ত ঘাঁটি দখল করলেন প্রশান্ত কিশোর, উপনির্বাচনে বড় চমক

ভারতের বিহারের রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন সাবেক নির্বাচনী কৌশলবিদ প্রশান্ত কিশোর (পিকে)। বিজেপির দীর্ঘদিনের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বাঁকিপুর বিধানসভা আসনের উপনির্বাচনে জয় তুলে নিয়ে তিনি রাজ্যের রাজনৈতিক সমীকরণে বড় ধরনের বার্তা দিয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ফল শুধু একটি উপনির্বাচনের জয় নয়; বরং বিহারের রাজনীতিতে নতুন শক্তি হিসেবে...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom