রাজনীতি

জোট প্রক্রিয়া নিয়ে অসন্তোষে এনসিপি থেকে পদত্যাগ তাসনুভা জাবীনের

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


জোট প্রক্রিয়া নিয়ে অসন্তোষে এনসিপি থেকে পদত্যাগ তাসনুভা জাবীনের

রাজনীতির অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভেতরের অস্থিরতা। দলের আরেক যুগ্ম আহ্বায়ক তাসনুভা জাবীন রোববার (২৮ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

তাসনুভা জাবীন তার পোস্টে জানান, পদত্যাগের মূল কারণ হলো জোট প্রক্রিয়ার প্রতি অবিশ্বাস ও অসন্তোষ। তিনি উল্লেখ করেন, “জোট প্রক্রিয়া এতটাই পরিকল্পিতভাবে ও আগোছালোভাবে পরিচালিত হয়েছে যে, এনসিপির স্বতন্ত্র ও নীতি-ভিত্তিক রাজনীতি স্থাপন করা কঠিন হয়ে পড়েছে। এটা আদর্শের চেয়েও বড় বিষয়, সেটা হলো বিশ্বাস।”

তিনি বলেন, দলের মধ্যে মনোনয়ন বিতরণ ও সমঝোতা প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা ছিল না। “এটা এতভাবে সাজিয়ে নিয়ে এসেছে যাতে কেউ স্বতন্ত্র নির্বাচনও করতে না পারে। পুরো প্রক্রিয়ায় সদস্যদের প্রতি অবিশ্বাস তৈরি হয়েছে।”

তাসনুভা জাবীন আরও উল্লেখ করেন, জোটের আনুষ্ঠানিক ঘোষণার আগে থেকেই দলের মধ্যে কিছু নেতার দ্বিচারিতা, অপ্রয়োজনীয় রাজনৈতিক কৌশল ও স্বকীয়তার অবমূল্যায়ন তাঁকে হতাশ করেছে। তিনি বলেন, “দলের শুরু থেকেই আমি গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক, নারী ও সংখ্যালঘুদের অধিকারকে কেন্দ্র করে রাজনীতি করেছি। কিন্তু আজ সেই নীতি-ভিত্তিক অবস্থানকে উপেক্ষা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

পদত্যাগ ঘোষণার সঙ্গে সঙ্গে তাসনুভা জাবীন জানিয়েছেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। পাশাপাশি, তিনি সমর্থক ও দাতা ব্যক্তিদের পাঠানো অনুদান ধীরে ধীরে ফেরত দেবেন বলে আশ্বাস দিয়েছেন।

তিনি শেষ পর্যন্ত বলেন, “জোলির রাজপথে নামা ও গণতান্ত্রিক পরিবর্তনের লক্ষ্যে আমার প্রচেষ্টা চলবে। মধ্যপন্থার বাংলাদেশ পন্থী নতুন বন্দোবস্তের রাজনীতির স্থান খালি হয়ে গেছে, আমি সেটি পূরণ করার চেষ্টা চালিয়ে যাব।”

 


ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে
ভারতে কোথায় আছেন শেখ হাসিনা থাকছেন যে নিরাপদ বাসভবনে

আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশে ফেরার জন্য রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে উড়োজাহাজের ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি। তবে তার দেশে ফেরা নিয়ে সরকারের পক্ষ থেকে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।বুধবার (২৫ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম...

১৬ ঘন্টা আগে


আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন
আ. লীগের পক্ষে বয়ান দেওয়া ব্যক্তিদের সঙ্গে টকশোতে বসবেন না রাশেদ খাঁন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে বয়ান তৈরি করেন—এমন ব্যক্তিদের সঙ্গে আর টকশোতে অংশ নেবেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তিনি বলেছেন, টকশোর অন্যান্য আলোচকদেরও এ ধরনের ব্যক্তিদের সঙ্গে আলোচনায় অংশ না নেওয়ার আহ্বান জানাবেন তিনি।সোমবার (২৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেন রাশেদ খাঁন।তিনি

১ দিন আগে


১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট
১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা চাইলেন বিমানের ফ্লাইট

ভারতে দুই বছরের বেশি সময় ধরে অবস্থান করা ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান। এ জন্য ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে ঢাকায় ফিরতে রাষ্ট্রীয় বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন...

২ দিন আগে


পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫
পাবনা ছাত্রদলের বিক্ষোভ মিছিলে গুলি আহত ৫

পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের বিক্ষোভ কর্মসূচি চলাকালে দুর্বৃত্তদের গুলিতে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার সাঁড়া ইউনিয়নের মাজদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন—পূর্ব টেংরী এলাকার রিপন খাঁর ছেলে মিজান খাঁ, শেরশাহ রোড এলাকার রওশন আলমের ছেলে রিফাত হোসেন, ঈদগাহ রোড এলাকার পিরু হোসেনের ছেলে রিশাদ হোসেন, শেখপাড়া এলাকার

২ দিন আগে

Dr.Mahfuzul Alom