সারাদেশ

ঝিনাইগাতীতে বোরো ধানে বাম্পার ফলনেও হতাশ কৃষক, ন্যায্যমূল্যের দাবি

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


ঝিনাইগাতীতে বোরো ধানে বাম্পার ফলনেও হতাশ কৃষক, ন্যায্যমূল্যের দাবি

ছবি: সংগৃহীত


শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় এবারের বোরো মৌসুমে ধানের ফলন ভালো হলেও বাজারে ন্যায্যমূল্য না পাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা। মাঠজুড়ে সোনালি ধান থাকলেও উৎপাদন খরচের তুলনায় বিক্রিমূল্য কম থাকায় লোকসানের আশঙ্কা করছেন তারা।

উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে বোরো ধান কাটা শুরু হয়েছে। মাঠভরা পাকা ধানে ভরে উঠলেও অনিয়মিত ঝড়-বৃষ্টির কারণে নিচু জমিতে ধান পানিতে তলিয়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। এতে একদিকে ফসলের ক্ষতির শঙ্কা, অন্যদিকে শ্রমিক সংকটের কারণে কাটা-মাড়াইয়ের খরচও বেড়ে গেছে।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধান কাটা শ্রমিকের মজুরি বর্তমানে প্রতিদিন ১ হাজার থেকে ১ হাজার ১০০ টাকা পর্যন্ত দাঁড়িয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় দ্বিগুণ। অথচ বাজারে এক মণ ধান বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৯০০ টাকার মধ্যে। ফলে অনেক কৃষকের হিসাব অনুযায়ী, এক মণ ধানের দাম দিয়েও শ্রমিকের মজুরি মেটানো যাচ্ছে না।

কালিনগড় গ্রামের কৃষক মো. ইদ্রিস আলী বলেন, “বৃষ্টি আর পানিতে সব ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। এখন ঘরে তুলব কীভাবে, কিছুই বুঝতে পারছি না।”

মাঝলিকান্দ গ্রামের কৃষক মগবুল মিয়া বলেন, “হালচাষ, সার, সেচ, কীটনাশক—সবকিছুর খরচ বেড়েছে। কিন্তু ধানের দাম কম। দোকানের ধার আর ঋণ কীভাবে শোধ করব, সেটা নিয়েই চিন্তায় আছি।”

স্থানীয় কৃষকেরা জানান, গত কয়েক বছরে উৎপাদন খরচ ধারাবাহিকভাবে বেড়েছে, কিন্তু ধানের বাজারদর সেই অনুপাতে বাড়েনি। ফলে লাভ তো দূরের কথা, অনেক ক্ষেত্রে বিনিয়োগের টাকাও উঠছে না।

এ অবস্থায় দ্রুত সরকারি ধান সংগ্রহ কার্যক্রম শুরু করার দাবি জানিয়েছেন কৃষকেরা। তাদের মতে, সরকার নির্ধারিত দামে ধান কিনলে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নেওয়া সম্ভব হবে।

ঝিনাইগাতী উপজেলা কৃষি কর্মকর্তা মো. ফরহাদ হোসেন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ১৪ হাজার ৬০০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। তিনি বলেন, “এবার ফলন ভালো হয়েছে, তবে বাজারদর নিয়ে কৃষকেরা উদ্বিগ্ন। আগামী সপ্তাহে পুরোদমে ধান কাটা শুরু হবে।”

তিনি কৃষকদের পরামর্শ দিয়ে বলেন, ৮০ শতাংশ ধান পাকলেই দ্রুত কেটে ফেলতে হবে, কারণ শিলা বৃষ্টি বা অতিবৃষ্টিতে ক্ষতির ঝুঁকি রয়েছে।

কৃষকেরা মনে করছেন, উৎপাদন বাড়লেও যদি ন্যায্যমূল্য নিশ্চিত না করা যায়, তাহলে ভবিষ্যতে কৃষিতে আগ্রহ কমে যেতে পারে।


‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’

‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...

২২ ঘন্টা আগে


‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান

চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ

১ দিন আগে


অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...

১ দিন আগে


মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪
মিরপুরে রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৪

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি স্বাস্থ্যসেবা কেন্দ্র ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম শনিবার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাতে অভিযান চালিয়ে মো. সোহেল...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom